Friday, June 5, 2026

নেই চোট, তবে কেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়ালেন ঈশান?

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেক‍ে হঠাৎই নাম তুলে নিয়েছেন ঈশান কিষাণ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবেন না তিনি। ঈশানের টেস্ট সিরিজ না খেলার কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু কেন খেলবেন না ঈশান? কোনও চোটও পাননি। তা হলে? সূত্রের খবর, মানসিক চাপ নাকি নিতে পারছেন না ঈশান। সেই কারণে সরে দাঁড়িয়েছেন ভারতীয় ক্রিকেটার।

এই নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, ঈশান ম্যানেজমেন্টকে অনুরোধ করেছিলেন। জানিয়েছিলেন, একটানা ক্রিকেট খেলার ফলে মানসিক চাপ হচ্ছে তাঁর। ম্যানেজমেন্ট নির্বাচকদের সঙ্গে কথা বলে। নির্বাচকেরা ঈশানের অনুরোধ মেনে নেন। তার পরেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। বদলে নেওয়া হয় ভরতকে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টি-২০ সিরিজের দলে ছিলেন ঈশান। কিন্তু তাঁকে প্রথম একাদশে না খেলিয়ে তরুণ জীতেশ শর্মাকে খেলানো হয়েছিল। টেস্ট দলেও ছিলেন তিনি। কিন্তু সিরিজ শুরুর আগেই সরে দাঁড়ান ঈশান।

আরও পড়ুন:প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্টে নামার ম‍্যাচ নিয়ে কী বললেন কোহলি?

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...