Sunday, June 21, 2026

লোকসভার আগে বছরের শুরুতেই ঠাসা কর্মসূচি নিয়ে মাঠে নামছে তৃণমূল

Date:

Share post:

বছর পেরোলেই লোকসভা ভোট। তার আগে একগুচ্ছ কর্মসূচিকে সামনে রেখে রাজনৈতিক লড়াইয়ে নামছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগে জেলায় জেলায় জোরদার জন সংযোগে নামছে তৃণমূল। আপাতত ছোট ছোট পথসভা, জনসভার উপর জোর দিচ্ছে ঘাসফুল শিবির। চলতি মাসের শেষেই উত্তর ২৪ পরগনার চাকলায় লোকনাথধামে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বছরের প্রথমদিন প্রতি বছরের মতো এবছরও তৃণমূল প্রতিষ্ঠা দিবস পালন করবে। প্রতি বছরের মতো ওই দিন আলাদা কর্মসূচি রয়েছে দল ও দলনেত্রীর।

ইতিমধ্যেই উত্তরের দার্জিলিং, আলিপুরদুয়ার-সহ পাহাড়, ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় পরিষেবা প্রদানের কাজ ইতিমধ্যে সেরে এসেছেন মুখ‌্যমন্ত্রী। একবার ভোট ঘোষণা হয়ে গেলে পরিষেবা দেওয়ার কাজ আটকে যেতে পারে। সেই কারণেই জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে প্রায় সমস্ত জেলা ঘুরে একদিকে পরিষেবা প্রদান ও তার সঙ্গে জনসংযোগের কাজ সারবেন মুখ‌্যমন্ত্রী।

জানুয়ারির মাঝামাঝি মুখ‌্যমন্ত্রীর গঙ্গাসাগর সফর রয়েছে। এরপর ১৮ জানুয়ারি বইমেলার উদ্বোধন করবেন তিনি। তারপর ফের উত্তরের জেলাগুলিতে যাবেন মুখ‌্যমন্ত্রী। কোচবিহার, জলপাইগুড়ি-সহ আরও কিছু জেলা সেরে যাওয়ার কথা বাঁকুড়া, পুরুলিয়া।

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...