Wednesday, June 24, 2026

২৭ লক্ষ টাকার সদুত্তর দিতে পারলেন না বিকাশরঞ্জন

Date:

Share post:

SLST চাকরি প্রার্থীদের অভিযোগের জবাব দিতে না পেরে কার্যত মুখ লুকলেন বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikashranjan Bhattacharya)। দ্রুত নিয়োগের দাবিতে শনিবার তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) দ্বারস্থ হন SLST কর্মশিক্ষা-শারীরশিক্ষার চাকরিপ্রার্থীরা। অভিযোগ করেন, ২৭ লক্ষ টাকা নিয়ে তাঁদের মামলা লড়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikashranjan Bhattacharya)। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিএম নেতাকে নিশানা করেন কুণাল। তীব্র কটাক্ষ করে বলেন, গরিব চাকরি প্রার্থীদের জন্য যাঁদের দরদ উথলে উঠছে, লাখ লাখ টাকা নিচ্ছেন কী করে!

এদিন কুণাল ঘোষ অভিযোগ, “ওঁদের হয়ে যাওয়া চাকরিটা যাঁরা আটকাচ্ছেন, একটা অংশ আইনি, আরেকটা অংশ চক্রান্তমূলক। আইনি জটটা স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার খুলবে। তবে বলতে বাধ্য হচ্ছি, ওঁরা যখন আইনি লড়াই লড়ছিলেন বিকাশ ভট্টাচার্য এবং তাঁদের জুনিয়ররা তাঁদের কাছ থেকে ২৭ লক্ষ টাকা নগদে নিয়েছেন। আবার ওঁদের চাকরি আটকানোর মামলাও ওই একই গ্রুপ করছে। যাঁরা মামলা করছেন, তাঁরা কিন্তু উপযুক্ত নন। তাঁদের কাছ থেকে একইরকমভাবে মামলার ফি নেওয়া হচ্ছে কি না খতিয়ে দেখতে হবে। যাঁরা কর্মপ্রার্থী, তাঁদের মামলা করার সময় ২৭ লক্ষ টাকা নেওয়ার বক্তব্য আছে।”

এর কোনও জবাব দিতে পারেননি বিকাশরঞ্জন ভট্টাচার্য। মুখ বাঁচাতে বলেন, “জবাব দেওয়ার প্রয়োজন নেই। উনি ২৭ লক্ষ টাকা কেন, ২৭ কোটি টাকাও বলতে পারতেন।” কিন্তু টাকা নেননি- এই কথাটা টেবিল ঠুক কেন বলতে পারলেন না বিকাশবাবু। তাঁর দাবি, কে কী নিয়েছে আমার জানা নেই। অর্থাৎ তাঁর হয়ে অন্য কেউ টাকা নিলেও তাঁর জানা নেই! আজব দাবি।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...