Saturday, June 27, 2026

পুঞ্চে হামলায় জঙ্গিদের পাশে দাঁড়িয়ে ভারতকে তোপ পান্নুনের

Date:

Share post:

পুঞ্চে ভারতীয় সেনাবাহিনীর উপর জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ৫ সেনা জওয়ান। এই ঘটনায় ভারতকে আক্রমণ শানিয়ে জঙ্গিদের পাশে দাঁড়ালো খলিস্তানি নেতা গুরুপতবন্ত সিং পান্নুন। শিখস ফর জাস্টিসের প্রধানের মন্তব্যে প্রকাশ্যে চলে এলো খালিস্তানের সঙ্গে পাক মদতপুষ্ট জঙ্গিদের যোগ।

সিএনএন সূত্রে খবর, বৃহস্পতিবার কাশ্মীরের পুঞ্চে হওয়া হামলায় জঙ্গিদের প্রতি নিজের সমর্থন জানিয়েছে খলিস্তানি নেতা পান্নুন। কাশ্মীর-খালিস্তান রেফারেন্ডাম ফ্রন্টের মুখপাত্র হিসাবে নিজেকে ঘোষণা করে পান্নুন। একই সঙ্গে সেনাবাহিনীর উপর হওয়া হামলা নিয়ে এই খলিস্তানি নেতার মন্তব্য, “কাশ্মীরীদের উপর করা ভারতের অত্যাচারেরই প্রতিফলন এই ঘটনা।” পান্নুনের মন্তব্যে স্বাভাবিকভাবেই প্রকাশ্যে আসতে শুরু করেছে খালিস্তানের সঙ্গে পাক মদতপুষ্ট জঙ্গিদের সংযোগের বিষয়টি।

উল্লেখ্য, ২০২০ সালের ১ জুলাই শিখস ফর জাস্টিসের প্রধানকে জঙ্গি তকমা দিয়েছিল ভারত। এর আগে বহুবার ভারতে হামলার ছক কষেছে সে। কয়েকদিন আগেই এক মার্কিন রিপোর্টে দাবি করা হয়েছিল, মার্কিন মুলুকে খলিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে (Gurpatwant Singh Pannun) খুনের ছক কষছে ভারত। তারপর চেক প্রজাতন্ত্রে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তারও করা হয় তা নিয়ে দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বিস্তর টানাপোড়েন চলছে। এরই মাঝে খালিস্তানীদের তরফে পাক মদতপুষ্ট জেহাদিদের সমর্থন নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...