Wednesday, June 24, 2026

উৎসবকে আরও রঙিন করে বড়দিনেই শুরু সঙ্গীতমেলা

Date:

Share post:

জাঁকিয়ে শীতকে উপভোগ করতে বাঙালি যখন হৈ হৈ করে বেরিয়ে পড়েছে, ঠিক তখনই বাঙালির উৎসবে নতুন পালক জুড়তে চলেছে রাজ্য সরকার। প্রতিবছরের মতো এবছরও বড়দিনের (Christmas) দিনই উদ্বোধন হতে চলেছে বাংলা সঙ্গীতমেলা ও বিশ্ববাংলা লোকসংস্কৃতি উৎসব। এবছর ১১টি মঞ্চে গোটা শহরজুড়ে পরিবেশিত হবে বাংলা সংস্কৃতির গ্রাম থেকে শহরের সবধরনের ফ্লেভার।

২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাল ৫টা থেকে শুরু হবে গান ও লোকসংস্কৃতির (folk culture) অনুষ্ঠান। রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, মহাজাতি সদন, হেদুয়া পার্ক, মধুসূদন মুক্তমঞ্চ, একতারা মুক্তমঞ্চ, দেশপ্রিয় পার্ক, নেতাজিনগরের ঋষি অরবিন্দ পার্ক মুকুন্দপুর ফুটবল মাঠ, রাজ্য সঙ্গীত আকাদেমি মুক্তমঞ্চ এবং চারুকলা পর্ষদ সংলগ্ন মুক্তমঞ্চে অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন সাধারণ মানুষ।

গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজারেরও বেশি সঙ্গীতশিল্পী, সঞ্চালক, যন্ত্রশিল্পী অংশ নেবেন এই উৎসবে। একদিকে যেমন থাকবে বাংলা ব্যান্ডের নবীনতম সদস্য, তেমনই শোনা যাবে প্রবীণ প্রজন্মের ব্যান্ডের গানও। আর এই বাংলা ব্যান্ডের গান শুনতে যেতে হবে দেশপ্রিয় পার্কে।

বাংলার ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরতে প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ৯টা পর্যন্ত গগনেন্দ্র প্রদর্শশালায় ‘বাংলার আদিবাসী হস্তশিল্প’ নামে একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। বাংলা সঙ্গীতমেলা উপলক্ষে রবীন্দ্রসদন- নন্দন প্রাঙ্গণে অস্থায়ী স্টল তৈরি করে গান নিয়ে বই, রকমারি হস্তশিল্পের প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা। সেই সঙ্গে থাকছে বাহারি খাবারের স্টল।

Related articles

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...