Saturday, April 4, 2026

রেখার কথায় চোখ ছলছল অমিতাভের! কেবিসির মঞ্চে আবেগপ্রবণ বিগ বি

Date:

Share post:

রাশভারি কণ্ঠস্বর প্রায় দু দশক ধরে আপামর ভারতীয় দর্শককে টেলিভিশনের সামনে বসতে বাধ্য করেছে একটি শো এর কারণে – ‘কৌন বনেগা ক্রোড়পতি’। একের পর এক সিজন শেষ হয়ে নতুন শুরুতেও “দেবীও অউর সজ্জনও” উচ্চারণের স্টাইল এতটুকু বদলাইনি। সঞ্চালকের চেয়ারে বসে কোনও প্রতিযোগীর স্বপ্ন সত্যি হতে কথা দেখেছেন, আবার কারোর জীবনের সবথেকে কষ্টের মুহূর্তের কথা শুনে স্তব্ধ হয়েছেন। তিনি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)- বলিউডের মেগাস্টার, হিন্দি সিনেমার অনবদ্য শাহেনশা। এবার কেবিসির (KBC) মঞ্চে তাঁর চোখে জল! মুহূর্তে ভাইরাল দৃশ্য। কিন্তু কোন কথায় কেঁদে উঠলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)?

প্রায় বছর কুড়ি পেরিয়ে গিয়েও কেবিসির (KBC ) জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। বলিউডের যেকোনও ধরনের সিনেমার প্রমোশনের প্রয়োজন হলেই রিলিজের আগে কেবিসির মঞ্চে চাঁদেরহাট। সেখানে কখনও অতিথি হয়ে এসেছেন নাতি অগস্ত্য আবার কখনও স্বয়ং পুত্র অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। হাসি ঠাট্টা মজার কথাই নিজের ইমোশানকেও সকলের সামনে ব্যক্ত করেছেন বিগ বি। তবে এবার যেটা ঘটলো সেটা কল্পনাও করতে পারেননি অনুষ্ঠানের আয়োজকরা। রেখার কথাই চোখ ছল ছল করে উঠলো অমিতাভের। এর সঙ্গে অবশ্য অভিষেক বচ্চনের প্রসঙ্গ জড়িয়ে রয়েছে। এর আগে এক প্রতিযোগী শাহেনশা পুত্রের জন্য বিশেষ উপহার নিয়ে এসে বলেন, অভিষেক সত্যি আদর্শবান ছেলে। অভিষেক নিজেও বাবার কাছে জানতে চেয়েছিলেন, তিনি কেমন? উত্তরে অমিতাভ বলেছিলেন, ছেলে তাঁর যোগ্য উত্তরসূরী। সেকথাই আবারও অমিতাভকে মনে করেন রেখা পাণ্ডে (Rekha Pandya) নামে মহিলা প্রতিযোগী। এরপরই আবেগপ্রবণ অমিতাভের চোখের কোণে জল আসে। কোথাও গিয়ে ‘সঞ্চালক’ চরিত্র থেকে বেরিয়ে এক বাবার সন্তানের প্রতি ভালবাসা, দুর্বলতা এবং গভীর বন্ধন যেন প্রকট হয়ে ওঠে এদিন। গোটা ঘটনা নিমেষে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...