Friday, April 3, 2026

ম.সজিদে প্রার্থনা চলাকালীন গু.লি! কাশ্মীরে ম.র্মান্তিক পরিণতি অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকের

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) নিরাপত্তারক্ষীদের সঙ্গে লাগাতার গুলির লড়াই চলছে জঙ্গিদের। এবার কাশ্মীরে এক অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিককে (Retired Police Officer) গুলি করে খুন করল জঙ্গিরা (Terrorists)। সূত্রের খবর, রবিবার সকালে মসজিদে প্রার্থনা করতে গিয়েছিলেন ওই আধিকারিক। আর সেখানেই জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে ওই প্রাক্তন পুলিশ আধিকারিকের শরীর। জম্মু ও কাশ্মীরের বারমুল্লা জেলার ঘটনা। নিহত পুলিশ আধিকারিকের নাম মহম্মদ শাফি মীর। তিনি কাশ্মীর পুলিশের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট পদে ছিলেন। এদিন প্রার্থনার সময়ে মসজিদের (Mosque) ভিতরেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা।

ঘটনাকে কেন্দ্র করে উপত্যকায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি ঘটনার পর জম্মু ও কাশ্মীর পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলেছে বলে খবর। এদিকে জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। এলাকায় রীতিমতো চিরুনি তল্লাশি চালাচ্ছেন পুলিশ আধিকারিকেরা। পাশাপাশি এক্স হ্যান্ডেলে কাশ্মীর পুলিশও এই ঘটনার কথা পোস্ট করেছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার কাশ্মীরে জঙ্গি হামলায় পাঁচ সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। তারপর থেকেই থমথমে উপত্যকা। জানা গিয়েছে, সেনার দু’টি গাড়ি লক্ষ্য করে গুলি এবং গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। একটি সূত্রের দাবি, হত্যার পর সেনা জওয়ানদের মুণ্ডচ্ছেদও করা হয়। ওই ঘটনার পর কাশ্মীরের কোনায় কোনায় জঙ্গি নিকেশের তৎপরতা শুরু হয়েছে। চিরুনিতল্লাশি চলছে ঘরে ঘরে। বেশ কয়েক জনকে আটক করে জিজ্ঞাসাবাদও চলছে। তার মধ্যেই রবিবারের দুর্ঘটনা উপত্যকার উত্তাপ বাড়াল বলেই মত অভিজ্ঞ মহলের।

 

 

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...