Saturday, April 4, 2026

গীতাপাঠকে চ্যালেঞ্জ জানানো বৃথা, সংবিধানপাঠের আসর জমাতে পারল না কংগ্রেস

Date:

Share post:

বিজেপির আয়োজনে গীতাপাঠের আসরকে চ্যালেঞ্জ জানিয়ে ঘটা করে সংবিধান (Indian Constitution) পাঠের আয়োজন করেছিল কংগ্রেস। দুটো অনুষ্ঠানই ঢিল ছোঁড়া দূরত্বে হলেও গীতাপাঠের আসর থেকে নজর কাড়তেই পারল না কংগ্রেস (Congress) নেতাদের কর্মসূচি। এই কর্মসূচিই তুলে ধরল রাজ্যে তাদের জনসমর্থনের আসল ছবিটা।

রবিবাররের ব্রিগেডের গীতাপাঠের আসর নিয়ে অনেকদিন ধরে বাজার গরম করেছিল। তার পাল্টা প্রচারের ভাগ পেতে শুক্রবারই সংবিধান পাঠের ঘোষণা করে কংগ্রেস। এমনকি কংগ্রেসের কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে জায়গাও বাছা হয় ইন্দিরা গান্ধীর মূর্তির পাদদেশে বিড়লা তারামণ্ডলের সামনে। যাতে গীতাপাঠের আসর থেকে তাদের দিকে নজর ঘোরানো যায়। কিন্তু বাস্তব ছবিটা ঠিক তেমন হল না।

রবিবার বিড়লা তারামণ্ডলের (Birla Planetorium) সামনে গুটিকয়েক কর্মীদের নিয়ে প্রায় তিনঘণ্টার অনুষ্ঠান করে কংগ্রেস নেতারা। কেন্দ্রের বিজেপি সরকারের সংবিধান বিরোধী নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা হয়। কংগ্রেসের এদিনের কর্মসূচি নিয়ে রাজ্য বা জাতীয় স্তরের নেতাদের মধ্যেও তেমন উন্মাদনা দেখা যায়নি। সোশ্যাল মিডিয়াতেও (social media) প্রচার হয়নি সেভাবে। বিজেপিকে চ্যালেঞ্জ করে নিজেদের অস্তিত্ব তুলে ধরার যে চেষ্টা রবিবার কংগ্রেসের পক্ষ থেকে করা হল, তাতে এরাজ্যে তাদের অবস্থান যে এখনও সেই তলানিতেই রয়ে গিয়েছে তা-ই স্পষ্ট হল। বিজেপি বিরোধী শক্তি হিসাবে তৃণমূলের জনসমর্থনকে চ্যালেঞ্জ জানানো যে এখনও তাদের পক্ষে সম্ভব না তারও একটা রিহার্সাল যেন রবিবার সংবিধান পাঠের আসর দেখিয়ে দিল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...