Monday, April 6, 2026

উৎসবের মরসুমে শহরে অ.বৈধ মা.দকের রমরমা রুখতে ক.ড়া নজরদারি কলকাতা পুলিশের

Date:

Share post:

উৎসবের মরসুমে মাদকের (Drugs) কারবার ও চোরাপথে শহরে মাদকের প্রবেশ আটকানোই চ্যালেঞ্জ। আর সেকারণেই শহর তথা গোটা রাজ্যে মাদকের বিক্রি রুখতে বর্ষশেষের উৎসবের আগে বিশেষ পরিকল্পনা কলকাতা পুলিশের (Kolkata Police) নার্কোটিক্স বিভাগ এবং নার্কোটিক্স কন্ট্রোল বুরোর (NCB) কর্তাদের। উল্লেখ্য, বর্ষশেষের এই সময়ে শহরের একাধিক হোটেল, রেস্তরাঁ ও একাধিক পানশালাগুলিতে লুকিয়ে মাদকের কারবার চালানোর অভিযোগ ওঠে। আর সেকারণেই মাদকের রমরমা রুখতে উৎসব শুরুর আগেভাগেই জোর তল্লাশি (Search Operation) কলকাতা পুলিশের। যে এলাকায় পানশালা বা রেস্তরাঁর সংখ্যা যত বেশি, সেখানকার থানাগুলিকে বাড়তি সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফে প্রতিটি থানাকে সতর্ক করে দেওয়া হয়েছে বলে খবর।

উল্লেখ্য, মূলত বছর শেষ এবং নতুন বছর শুরুর এই সময়ে শহরের রেস্তরাঁ বা পানশালাগুলিতে ভিড় জমান কমবয়সিরা। আর সেই সব এলাকার জন্যই এবার অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে লালবাজার। ইতিমধ্যে পুরো বিষয়টিতে নজরদারির জন্য চারশোরও বেশি সাদা পোশাকের পুলিশকর্মীকে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশ চাইলে আলাদা ভাবে পার্টি বা ডিস্কোয় ঢুকে গোপনে নজরদারি চালাতে পারে বলে পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া লালবাজার সূত্রে খবর, কে বা কারা নিয়মিত পানশালা বা পার্টিগুলিতে আসছেন— সে দিকে কড়া নজর থাকবে পুলিশের। কলেজ পড়ুয়াদের একাংশের মধ্যে নিয়মিত মাদক সেবনের বিষয়টি নজরে এসেছে লালবাজারের। লালবাজারের এক পুলিশকর্তার জানিয়েছেন, গোপন তথ্য ও তল্লাশিই হল মাদক ধরার অন্যতম হাতিয়ার। হোটেল, পানশালাগুলির ফ্লোর থেকে শুরু করে শৌচালয়— সমস্ত জায়গাতেই তল্লাশি অভিযান চলবে। পাশাপাশি বিশেষ পরিকল্পনা থাকছে এনসিবি-র তরফেও।

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...