Friday, April 3, 2026

বড়দিনে বড় বদল মেট্রো সূচিতে! ভিড় সামলাতে পাতালরেলে বিশেষ ব্যবস্থা

Date:

Share post:

২৫ ডিসেম্বর (Christmas) মানেই পার্কস্ট্রিটে কাতারে কাতারে মানুষের ভিড়। একই ছবি নন্দন- রবীন্দ্রসদন চত্বর কিংবা এসপ্ল্যানেডের দিকে। কলকাতার এই অংশের ট্রাফিক ব্যবস্থা সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে (Kolkata Police)। যানজট এড়াতে সকলেই ভরসা করেন কলকাতা মেট্রোর (Kolkata metro) উপরে। তবে অন্যান্য দিনের মতো স্বাভাবিক সময়সূচিতে সোমবার মেট্রো চলবে না বলে জানিয়ে দিল কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে যে ক্রিসমাসে আগামিকাল অন্যান্য দিনের তুলনায় দেরিতে পরিষেবা শুরু হবে। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব‌্যবস্থা আটোসাঁটো হচ্ছে পাতাল পথে।

সোমবার সকাল ৮টা ৫৫ মিনিটে মেট্রো পরিষেবা শুরু হবে দমদম ও দক্ষিণেশ্বর থেকে। সারা দিন ধরে আট মিনিটের ব্যবধানে ট্রেন চলবে। সকাল ৯টায় কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে পরিষেবা শুরু হবে। রাতে দক্ষিণেশ্বর থেকে শেষ ট্রেন ১০টা ৫৮ মিনিটে ছাড়বে। কবি সুভাষ থেকে শেষ ট্রেন ছাড়বে ১১টায়। ইস্ট-ওয়েস্ট মেট্রোয় ২০ মিনিটের ব্যবধানে সারা দিনে মোট ৯০টি ট্রেন চলবে বলে জানা যাচ্ছে। সকাল ৬টা ৫৫ থেকে রাত ১০টা পর্যন্ত ট্রেন চলবে। ভিড় সামাল দিতে বাড়তি টিকিট কাউন্টার খোলা ছাড়াও অতিরিক্ত স্মার্ট কার্ড রাখা হচ্ছে। রবীন্দ্র সদন, ময়দান, পার্ক স্ট্রিট, এসপ্লানেড ও দমদম স্টেশনে সাদা পোশাকে থাকবেন মহিলা আরপিএফ কর্মীরাও।পার্ক স্ট্রিট স্টেশনে এক জন আধিকারিকের নেতৃত্বে চার জনের বিশেষ দল থাকছে।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...