Tuesday, June 23, 2026

BSNL-এর ২৯ লক্ষ গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি! দায় কার?

Date:

Share post:

রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এর গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চুরি করেছে হ্যাকাররা। রিপোর্ট বলছে এই টেলিকম কানেকশন (Telecom connection) ব্যবহারকারী হাজার হাজার ইন্টারনেট এবং ল্যান্ডলাইন উপভোক্তাদের চুরি করা ডেটা ডার্ক ওয়েবে বিক্রি করছেন হ্যাকাররা! খবর প্রকাশ্যে আসার পর চিন্তায় উপভোক্তা।

সূত্রের খবর ডার্ক ওয়েবে ‘পেরেল’ নামে পরিচিত এক হ্যাকার দাবি করেছেন যে, তিনি টেলিকম কোম্পানি BSNL থেকে ফাইবার এবং ল্যান্ডলাইন সংযোগ পরিষেবা ব্যবহারকারীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। নিজের কথা প্রমাণ করার জন্য চুরি করা ডেটার একটি অংশও প্রকাশ করা হয়েছে। ডেটাসেটে ইমেল ঠিকানা, বিলিং তথ্য, যোগাযোগ নম্বর এবং ব্যক্তিগত ইনফরমেশনের মতো সংবেদনশীল বিবরণ রয়েছে। হ্যাকারের দ্বারা শেয়ার করা ডেটাতে প্রায় ৩২,০০০ লাইনের তথ্য থাকলেও দাবি করা হয়েছে যে ডেটাবেজ থেকে প্রায় ২৯ লক্ষ গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি করা হয়েছে। যদিও BSNL কর্তৃপক্ষের তরফে অফিশিয়ালি এই ব্যাপারে গ্রাহকদের কিছু জানানো হয়নি। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ (Cyber security Specialist) এবং ইন্ডিয়া ফিউচার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কনিষ্ক গৌর (Kanishk Gaur) গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (ICERT) এই বিষয়ে অনুসন্ধান করছে বলে খবর।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...