Friday, April 3, 2026

আসতে না পারলেও পাঠালেন বার্তা! ব্রিগেডের অনুষ্ঠানের আগে দলীয় কর্মী-সমর্থকদের প্রশংসা মোদির

Date:

Share post:

আসার কথা থাকলেও শেষ মুহূর্তে বাতিল হয়েছে ঘোষিত কর্মসূচি। কিন্তু রবিবার ব্রিগেডে (Brigade) ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে কর্মী, সমর্থকদের চাঙ্গা করতেই বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। ব্রিগেডে আসতে না পারলেও বার্তা পাঠিয়ে বঙ্গ গেরুয়া শিবিরকে উৎসাহিত করলেন মোদি। রবিবার ব্রিগেডে গীতাপাঠ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আয়োজকদের মধ্যে অন্যতম সনাতন সংস্কৃতি পরিষদ। ব্রিগেডে রবিবার লক্ষ জনের কণ্ঠে গীতাপাঠ করা হবে বলে দাবি। এই কর্মসূচিতে প্রধানমন্ত্রী স্বয়ং হাজির থাকবেন বলে জানিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে তাঁর কলকাতা সফর বাতিল হয়েছে। তবে বিজেপি মুখে যাই বলুক লোকসভা নির্বাচনের আগে ধর্মীয় ভাবাবেগকে ‘হাতিয়ার’ করে নির্বাচনী বৈতরণী পার করার চেষ্টায় গেরুয়া শিবির। তবে ব্রিগেডের অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।

চিঠিতে মোদি লেখেন, সনাতন সংস্কৃতি পরিষদ, মতিলাল ভারততীর্থ সেবা মিশন আশ্রম এবং অখিল ভারতীয় সংস্কৃত পরিষদের উদ্যোগে কলকাতায় ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচির যে আয়োজন করা হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এটাই আমাদের সংস্কৃতির ঐতিহ্য। একইসঙ্গে সাংস্কৃতিক বৈচিত্র্যও আমাদের শক্তি। সেই মহাভারতের সময় থেকে ভারতের স্বাধীনতা আন্দোলন, বর্তমান সময়েও গীতা আমাদের অনুপ্রাণিত করে। গীতা জ্ঞানের ভান্ডার। জীবনের চালিকাশক্তি। ভারতের সংস্কৃতি অনুযায়ী জীবনযাপনের এবং অগ্রগতির বহু পরস্পর সংযুক্ত পথ দেখায় গীতা। আমি নিশ্চিত, একসঙ্গে এত মানুষের কণ্ঠে গীতাপাঠ আমাদের সামাজিক সম্প্রীতিকেই আরও জোরদার করবে। ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ সকলের জন্য শান্তি নিয়ে আসুক। আয়োজকদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

বঙ্গ বিজেপি সূত্রে খবর, ব্রিগেডে কর্মী-সমর্থকদের সামনে মোদির এই বার্তা রবিবার পাঠ করা হতে পারে।

 

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...