Tuesday, April 7, 2026

তাপমাত্রা শূন্য ছুঁলো, বরফের চাদরে ঢাকল নীলগিরি

Date:

Share post:

ঘাসে ঢাকা জমি থেকে ঘন জঙ্গল, বরফের চাদরে ঢাকা ছবিটা একঝলক দেখলে মনে হবে মানালি বা কাশ্মীর। তবে না, এটা দক্ষিণ ভারতের নীলগিরি (Nilgiris)। তাপমাত্রা কমে শূন্য ছুঁতেই বরফের চাদরে (layer of frost) ঢাকল ঘাসের জমি থেকে পার্ক করে রাখা গাড়ির বনেট।

২০২৩ সালের জানুয়ারিতেও তাপমাত্রা বেশ কমেছিল দক্ষিণ ভারতের শৈলশহর উটিতে (Ooty)। ক্রমাগত কয়েকদিন ধরে তাপমাত্রা ওঠানামা করেছিল ৪ থেকে ৫-এ। শীতের মাঝের দিকে এটা অনেকবারই হয়েছে নীলগিরি পর্বত এলাকায়। সেই সময়ও কয়েকদিন ভোরের দিকে বরফের পাতলা চাদরে ঢাকা শৈলশহরের সৌন্দর্য উপভোগ করেছেন পর্যটকরা।

তবে এবার শীতের শুরু থেকেই নীলগিরির তাপমাত্রা নিম্নমুখি। রবিবার তামিলনাড়ুর থালাইকুণ্ডায় (Thalaikundha) সকালে উঠেই দেখা যায় ঘাসে ঢাকা জমি, বাড়ির উঠোন, জঙ্গলের গাছের ওপর দিয়ে বরফের আস্তরণ। তাপমাত্রা ভোরে শূন্য ছুঁয়েছে থালাইকুণ্ডা ও সংলগ্ন এলাকায়। স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা রীতিমত গাড়ি থামিয়ে বরফ হাতে তুলে নেন। কেউ কেউ ছবি তুলতে থাকেন বরফে ঢাকা নীলগিরির ছবি।

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...