Tuesday, June 23, 2026

প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে ভারতীয় ক্রিকেট দলের সব থেকে বড় ‘শত্রু’র নাম ফাঁস করলেন অশ্বিন

Date:

Share post:

আগামিকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম‍্যাচে নামছে ভারতীয় দল। সেই প্রস্তুতিতে ব‍্যস্ত টিম ইন্ডিয়া। অনুশীলনে চলছে জোর প্রস্তুতি। তবে তার আগে ভারতীয় ক্রিকেট দলের সব থেকে বড় ‘শত্রু’র নাম ফাঁস করে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। শুনে চমকে গেলেন? হ‍্যাঁ ঠিক শুনছেন। ভারতীয় স্পিনারের মতে, বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের জন্য সেই ব্যক্তিই দায়ী।  যদিও গোটাটা নিছকই মজার ছলে। প্রথম টেস্টর আগে একটি ইউটিউব ভিডিওতে সেই শত্রুর নাম বলেন অশ্বিন।

যে ভিডিওতে অশ্বিন বলছেন, সেখানে অশ্বিন সেই ব‍্যক্তির নাম বলেন। তাঁর নাম আর ভেঙ্কটেশ। তাঁকে পাশে নিয়ে ভিডিওতে অশ্বিন বলেন,” আপনাকে কী নামে ডাকব? পাপা, না কি আর বেঙ্কটেশ? পাপা ভেঙ্কটেশই ভাল হবে। এই ব্যক্তিই এখন ভারতীয় ক্রিকেট দলের সব থেকে বড় শত্রু। গত মাস পর্যন্ত উনি অস্ট্রেলিয়া দলের স্থানীয় ম্যানেজার ছিলেন। কেন আমাদের সঙ্গে আপনি এমন করলেন? এরপর অশ্বিন আরও বলেন, “আপনি অস্ট্রেলিয়ার স্থানীয় ম্যানেজার ছিলেন। ওরা যেখানে গিয়েছে আপনার নাম নিয়েছে। আপনি সব ব্যবস্থা করে দিয়েছেন। এখন আবার আপনি ভারত এ দলের সঙ্গে এসেছেন। কেমন অভিজ্ঞতা হচ্ছে।” জবাবে ভেঙ্কটেশ বলেন,”আমি অস্ট্রেলিয়া দলের সঙ্গে যা করছিলাম, এখানেও সেটাই করছি। তবে এখন অনেক পরিচিত মুখের সঙ্গে কাজ করতে পারছি। তাই আরও ভাল লাগছে।”

আসলে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জেতার নেপথ্যে ভূমিকা রয়েছে ভেঙ্কটেশের। কোনও দেশ বিদেশে খেলতে গেলে একজনকে স্থানীয় ম্যানেজার নিয়োগ করে। সেই কাজই বিশ্বকাপের সময় করছিলেন ভেঙ্কটেশ। এখন তিনি ভারত এ দলের স্থানীয় ম্যানেজার।

আরও পড়ুন:২০৩৬ সালে ভারতে অলিম্পিক্স হলে কোথায় বসবে প্রতিযোগিতা আসর? জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...