Wednesday, June 24, 2026

বড়দিনের উৎসবে ট্রাফিক আইন ভেঙে গ্রেফতার ৩২৫

Date:

Share post:

বড়দিনের উৎসবে মেতে উঠেছে তিলোত্তমা কলকাতা। রঙিন আলোয় ঝলমল করছে পার্কস্ট্রিট সহ শহরের বিভিন্ন এলাকা। রবিবার রাত থেকেই জনজোয়ার পার্কস্ট্রিট চত্বর। তবে দৌরাত্ম্য দেখা গিয়েছে বাইকের। একের পর এক বেপরোয়া আরোহী ভেঙেছে ট্রাফিক আইন।

কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে মোট ৪৫৯টি মামলা দায়ের হয়েছে। হয়েছেন ৩২৫ জন। মদ খেয়ে গাড়ি চালানো, হেলমেট না পরা, অশালীন আচরণ সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, গোটা শহর থেকে ৪১.৪ লিটার মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে কোনও বাইক বা গাড়ি বাজেয়াপ্ত করার ঘটনা ঘটেনি।

হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযোগে মামলা রুজু হয়েছে ১৪১ জনের বিরুদ্ধে। দু’জনের বেশি একটি বাইকে চাপার অভিযোগের ভিত্তিতে মামলা রুজুর সংখ্যা ৮৪ জন।
মদ্যপান করে গাড়ি-বাইক চালানো, বিপজ্জনকভাবে গাড়ি চালানো ইত্যাদি নানা কারণে মোট ২৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...