Thursday, April 9, 2026

Date:

Share post:

একে ক্রিসমাস ইভ (Christmas Eve), তার উপর রবিবার। শহরের হালকা শীত গায়ে মেখে রবিবার রাতে উৎসব প্রিয় বাঙালি ঘুরলেন পার্কস্ট্রিট-সহ আশপাশের অঞ্চল। এ যেন দুর্গাপুজোর রাত। যত ঘড়ির কাঁটা এগোচ্ছে ততই মানুষের ঢল রাস্তায়। সবার মুখে একই কথা, “আজ সারা রাত হুল্লোড়”। সতর্ক ছিল প্রশাসন। ছোটখাটো সমস্যা ছাড়া নির্বিঘ্নেই কেটেছে বড়দিনের আগের রাত।

প্রত্যেক বছরের মতো কলকাতার প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিট (Park  Street) সেজে উঠেছে। নানারকমের আলোয় ঝলমল এলাকা। রবিবার রাতেই পার্কস্ট্রিটে উপচে পড়েছে ভিড়। ছোট থেকে বড় সকলে আনন্দে মাতোয়ারা। বড়দিনেও রেকর্ড ভিড় হতে পারে বলে মনে করছে পুলিশ-প্রশাসন। ব্যারিকেড করে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে।

ক্রিসমাস ইভে আলো ঝলমলে পার্কস্ট্রিট (Park Street) দেখতে ভিড় উপচে পড়েছে যেন জনসমুদ্র। যদিও রবিবার ও সোমবার অ্যালন পার্ক বন্ধ। তাও রবিবার রাতে পার্কস্ট্রিটে শুধুই মানুষের ঢল। অনেকেরই মাথায় লাল সান্তা টুপি, কারও আবার রেন ডিয়ারের হেয়ার ব্যান্ড। টিয়ারাও পরেছেন অনেকে। ক্রিসমাস লুকে সেজে বড়দিন পালন। চলছে দেদার সেলফি তোলা আর রিলস বানানো। রেস্তরাঁগুলিতেও ছিল লম্বা লাইন। শনি রবি সোমের লম্বা উইকেন্ডে ক্রিসমাসের আনন্দ চেটেপুটে নিতে চাইছেন। সকলে তবে শুধু শহরবাসী নয় দিন রাজ্য থেকেও অনেকেই এসেছেন কলকাতার পাক্কশিট অঞ্চলের বড়দিনের আমেজ চাক্ষুষ করতে।

পার্কস্ট্রিটের পাশাপাশি বো ব্যারাকেও ছিল ভিড়ের চেনা ছবি। রাজ্যের চার্চগুলি সেজে উঠেছে। সোমবারও দিনভর উৎসবে মাতবে রাজ্যবাসী।

Related articles

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...