Wednesday, June 24, 2026

উৎসবের মেজাজ! বড়দিন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

Date:

Share post:

সোমবার বড়দিন (Christmas)। উৎসবের আমেজ (Festive Mood) দেশজুড়ে। ডিসেম্বর (December) মাসের প্রায় শুরু থেকেই ফেস্টিভ মুডে গা ভাসায় বিশ্ববাসী। বড়দিনের আগেই ঝলমলে আলোয় সেজে ওঠে বাড়ি, অফিস থেকে শুরু করে দেশের একাধিক শহরের অলিগলি। পাশাপাশি বড়দিন উপলক্ষে সেজে উঠেছে শহর কলকাতাও (Kolkata)। পার্ক স্ট্রিট থেকে বো ব্যারাক সব জায়গায় আলো ঝলমলে। রবিবার থেকেই কলকাতার রাস্তায় নেমে পড়েছেন রাজ্যবাসী। আর সোমবার বড়দিন উপলক্ষে এক্স হ্যান্ডেলে পোস্ট করে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

রাষ্ট্রপতি এদিন লেখেন, মেরি ক্রিসমাস সকলকে। এই উৎসব মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিক। বড়দিন সবার জন্য সুখের সময় নিয়ে আসুক।

প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, সবাইকে বড়দিনের শুভেচ্ছা। এই উৎসব সবার মনে আনন্দ, শান্তি নিয়ে আসুক। যীশু খ্রীষ্টের দেখানো পথেই আমাদের এগিয়ে যেতে হবে।

সোমবার, ২৫ ডিসেম্বর, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের সবচেয়ে বড় উৎসব বড়দিন। তবে এই উৎসবে জাতি- ধর্ম- বর্ণ নির্বিশেষে সকলেই সামিল হন। তবে এই অনুষ্ঠান শুধুমাত্র খ্রিষ্টানদেরই নয়, এই উৎসব যেন সকলের। কিন্তু শুধু বড়দিনের আনন্দ বললে ভুল হবে নতুন বছরকে আহ্বান জানাতেও তৈরি প্রত্যেকে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...