Wednesday, June 24, 2026

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, বড়দিনে বঙ্গে অধরা শীত!

Date:

Share post:

বড়দিনের আনন্দে মেতে উঠেছে ছোট থেকে বড় সকলেই। সকাল সকাল পিকনিক কিংবা চিড়িয়াখানা ঘুরতে যাওয়ার যোগ্য দোসর হয়েছে আবহাওয়া। শীত কমেছে তাই হাড় কাঁপানো ঠাণ্ডা ছাড়াই অনায়াসে আনন্দে মাতোয়ারা সব বয়সিরাই। সকালের দিকে কুয়াশা থাকায় বেলা বাড়তে উষ্ণতার পারদ চড়ছে। আগামী দিন তিন চার জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই, জানিয়ে দিল হাওয়া অফিস। তবে ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে জেলায় জেলায়।

হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। সিকিমের কিছু অংশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে শীতের দাপট অনেকটাই কমেছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় মেঘলা আবহাওয়া বজায় থাকবে।হাওয়া অফিস সূত্রে খবর, আজ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। ফলে বড়দিনে বাংলা থেকে গায়েব শীত।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...