Wednesday, June 24, 2026

ক্রিসমাসের আবহে ঘরোয়া মেজাজে পরম-পিয়ার রিসেপশন!

Date:

Share post:

বিয়ের একমাস সম্পূর্ন হওয়ার আগেই বন্ধুবান্ধব এবং টলিউডের (Tollywood) কাছের মানুষদের নিয়ে ক্রিসমাসের আগের রাতে পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী (Parambrata Chatterjee Piya Chakraborty) রিসেপশন অনুষ্ঠিত হল। বিয়েটাকে ব্যক্তিগত রেখেছিলেন পরম-পিয়া, রিসেপশনেও সেই মেজাজ বজায় রেখে ঘরোয়া পরিবেশেই দেখা মিলল তারকা দম্পতির ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের। আবির চট্টোপাধ্যায়, নন্দিনী চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে ইশা সাহা, লহমা ভট্টাচার্যের মতো টলিপাড়ার এই প্রজন্মের অভিনেত্রীদেরও দেখা মিলল।

বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সমালোচনায় বিদ্ধ হয়েছেন তারকা দম্পতি। কিন্তু অত্যন্ত পরিণত মানসিকতার পরিচয় দিয়েছেন দুজনেই। পরম ঘরণী পেশায় একজন মানবাধিকার কর্মী, সমাজকর্মী। শখে গানও করেন পিয়া। অভিনয়ের পাশাপাশি মিউজিক পরমব্রতর আরেক ভালবাসা। সেই কানেকশন যেন দুজনের বন্ধুত্বকে নিবিড় করেছে। গতকাল রিসেপশনে একদম সিম্পল অথচ এলিগেন্ট লুকে হাজির পিয়া। সাটিনের নীল রঙা ওয়ানপিস ড্রেসের সঙ্গে ছিমছম সাজে বেশ মানিয়েছিল তাঁকে। নতুন বউয়ের সঙ্গে মিল রেখে শার্ট আর কালো ব্লেজারে পাওয়া গেল পরমব্রতকে। প্রিয় মানুষের শুভেচ্ছা বার্তায় ভাসলেন নবদম্পতি। কটাক্ষকে ব্যাকফুটে রেখে নিজেদের ‘এক্সাইটিং’ দাম্পত্যে ভাল থাকুন পরম-পিয়া।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...