Wednesday, June 24, 2026

বড়দিনে প্রকাশ্যে রাহা কাপুর! প্রমিস ভাঙ্গলেন রণবীর-আলিয়া

Date:

Share post:

ক্রিসমাস (Christmas celebration) মানেই স্পেশাল এক উন্মাদনা। বিশেষ মুহূর্তকে নিজের মতো করে স্মরণীয় করে রাখতে চান প্রত্যেকেই। এই তালিকায় বাদ যাননি বলিউডের তারকা জুটি রণবীর-আলিয়া (Ranbir Kapoor Alia Bhatt)। সোমবার সকালে এমন বড় এক সারপ্রাইজ দেবেন যুগলে, তা বিন্দুমাত্র আন্দাজ করতে পারেননি কেউই। প্রতিজ্ঞা করেছিলেন, দু বছর বয়স না হওয়া পর্যন্ত সন্তান রাহাকে (Raha Kapoor) সকলের সামনে আনবেন না। কিন্তু বছরের শেষে প্রতিজ্ঞা ভাঙ্গলেন রণবীর কাপুর -আলিয়া ভাট। বাবার কোলে করে ক্যামেরার সামনে পোজ দিল ছোট্ট রাহা! পাশে হাসিমুখে মা আলিয়া।

গত ৬ নভেম্বর রাহার এক বছরের জন্মদিন সেলিব্রেট করেছে কাপুর দম্পতি। কেকের ছবি প্রকাশ্যে এলেও মেয়ের মুখ দেখাননি তাঁরা। তবে বছর শেষে বড়দিনের আনন্দে পুরনো প্রতিজ্ঞাকে আর আগামিতে এগিয়ে নিয়ে যেতে চাইলেন না দম্পতি। তাই আজকের দিনের বিশেষত্বকে মাথায় রেখে লাল-গোলাপি ফ্রক, পায়ে লাল জুতো আর মাথায় ঝুঁটি বেঁধে বাবার কোলে করে সকলের সামনে এল রাহা। কেউ বলছেন তাকে বাবার মতো দেখতে, কেউবা করিনা কাপুরের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন কচি সদস্যার। সবমিলিয়ে বড়দিনে বলিউডের অন্যতম বড় সারপ্রাইজ দিলেন কাপুর দম্পতি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...