Saturday, April 4, 2026

আগামিকাল প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্টে নামছে টিম ইন্ডিয়া, টেস্ট জয় লক্ষ‍্য রোহিতের

Date:

Share post:

আগামিকাল থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। প্রোটিয়াদের বিরুদ্ধে দুই ম‍্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। বক্সিং ডে টেস্টে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। দলে ফিরছেন বিরাট কোহলিও। এই ম‍্যাচে নামার আগে সর্তক ভারত অধিনায়ক। এই সিরিজ জিততে মরিয়া রোহিত শর্মা।

এই নিয়ে এদিন সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,” খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট সিরিজ। কখনও এখানে সিরিজ জিতিনি আমরা। এই বার সেই সুযোগ রয়েছে। শেষ দু’বার আমরা জয়ের কাছাকাছি এসেও পারিনি। এবার সেটাই আমাদের তাগিদ আরও বাড়িয়ে দিয়েছে। আমাদের পেসারেরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকায় ভাল বল করেছে। ওরা নিজেদের প্রমাণ করে দিয়েছে। তবে এ বারের সিরিজে শামির না থাকাটা খুব বড় ক্ষতি।”

শামির না থাকাটা সিরিজে ক্ষতি মানছেন রোহিত। প্রোটিয়াদের বিরুদ্ধে তিন পেসারের খেলার কথা জানান রোহিত। তবে শামির বদলে কে সুযোগ পাবেন তা নিয়ে কিছু বলেননি ভারত অধিনায়ক। এই নিয়ে রোহিত বলেন,” বুমরাহ আর সিরাজ খেলবে। তবে প্রথম টেস্টে আমরা তিন পেসারে খেলার কথা ভাবছি। মুকেশ এবং প্রসিদ্ধের মধ্যে যে কোনও এক জন সুযোগ পাবে।”

আরও পড়ুন:বাংলা ক্রিকেটে নতুন মোড়, আসছে বেঙ্গল প্রিমিয়র লিগ, দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায় : সূত্র

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...