Tuesday, March 31, 2026

নারকেলডাঙার প্রতারণা মামলায় শিয়ালদহ আদালতে সলমনের প্রাক্তন নায়িকা জারিন খান

Date:

Share post:

গত সেপ্টেম্বরেই ১২ লক্ষ টাকা প্রতারণা অভিযোগ ওঠে, এবার নারকেলডাঙার প্রতারণার মামলায় মঙ্গলবার শিয়ালদহ আদালতে হাজিরা দিলেন বলিউডের অভিনেত্রী জারিন খান। ১১ ডিসেম্বর শিয়ালদহ আদালতে থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন তিনি। মঙ্গলবার শুনানির সময় তাঁকে হাজির থাকার নির্দেশ দিয়েছিল আদালত। সেই মতোই এদিন সকালে কলকাতায় পা রাখেন সলমানের অভিনেত্রী। এদিন পরনে নীল টপ, সাদা নীলে স্ট্রাইপ প্যান্ট ও মুখে মাস্ক পরেই আদালত চত্ত্বরে হাজির হন জারিন। কাঠগড়ায়ও ওঠেন তবে সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব দেননি নায়িকা।

২০১৮ সালে জারিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল কলকাতার এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। সেই মামলাতেই জারিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। ঘটনাটির তদন্তে নেমেছিল নারকেলডাঙার পুলিশ।

প্রসঙ্গত, ২০১৮ সালে কলকাতা ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন পুজোমণ্ডপ উদ্বোধন এবং ছ’টি অনুষ্ঠান করতে আসার কথা ছিল ‘হাউসফুল ২’-খ্যাত অভিনেত্রী জারিনের। বলিউড অভিনেত্রীকে কলকাতায় আনার দায়িত্ব নিয়েছিল একটি সংস্থা। ওই সংস্থার অভিযোগ, শহরে আসার জন্য জারিন এবং তাঁর ম্যানেজারকে অগ্রিম হিসাবে প্রায় ১২ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। ৯ লক্ষ টাকা নগদে এবং ৩ লক্ষ টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল।

সংস্থার তরফে আরও জানানো হয়, যে দিন অনুষ্ঠান করতে আসার কথা ছিল, সে দিন পর পর অভিনেত্রীকে ছ’টি বিমানের টিকিট কেটে দেওয়া হয়েছে। সব ক’টি বিমানই তিনি মিস করেন। অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছিলেন মন্ত্রী, বিশিষ্টজনেরা। কিন্তু তিনি আসেননি। পরে ম্যানেজারের মাধ্যমে হুমকি দেন বলে অভিযোগ সংস্থার।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...