Friday, April 3, 2026

‘ভরাডুবি কমিটি’: বিজেপির নির্বাচনী টিমকে তীব্র খোঁ.চা কুণালের

Date:

Share post:

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ১৫ জনের যে ইলেকশন ম্যানেজমেন্ট টিম তৈরি করেছেন তাকে ‘ভরাডুবি কমিটি’, বলে কটাক্ষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ বলেন, আসলে লোকসভা নির্বাচনে ফের বিজেপির ভরাডুবি হবে। সেটা অমিত শাহ-জেপি নাড্ডা ভালই জানেন। তাই বিজেপি এখন থেকেই ঠিক করে রাখছে নির্বাচনে ভরাডুবি হলে কাদের ঘাড়ে দোষটা চাপানো যাবে। বিজেপির এই কমিটি তো ভরাডুবি কমিটি!
মঙ্গলবার অমিত শাহ বঙ্গ বিজেপিকে লোকসভায় ৩৫ আসনের টার্গেট দিয়েছেন। এই বিষয়ে কুণালের কটাক্ষ,৩৫ তো অনেক দূরের কথা তিন থেকে পাঁচটা আসন আগে পেয়ে দেখাক বাংলার বুক থেকে, তারপর তো তিন আর পাঁচ মিলিয়ে পঁয়ত্রিশ হবে । কুণাল বলেন,২০২১-এর বিধানসভা নির্বাচনের আগেও অমিত সাহাজিরা ডেইলি প্যাসেঞ্জারি করে বহুবার এখানে এসেছিলেন। কাজের কাজ যা হয়েছে, তা বাংলার মানুষ দেখেছে। ওরা যতবার এখানে আসবেন ততবার বাংলার মানুষের মনে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার কথা ততই জোরালো হবে। ততই নো ভোট ফর বিজেপি, শুধু ভোট ফর তৃণমূল জায়গা করে নেবে।
প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এদিন ১৫ জনের ইলেকশন ম্যানেজমেন্ট টিম তৈরি করে দিয়েছেন। এই কমিটিতে বিজেপি-র পাঁচ জন কেন্দ্রীয় নেতাকেও রাখা হয়েছে। তবে রাজ্য থেকে কেন্দ্রে বিজেপি-র যে চারজন মন্ত্রী রয়েছেন, তাঁদের ছাড়াই ইলেকশন ম্যানেজমেন্ট টিম গঠন করা হয়েছে।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...