Wednesday, June 24, 2026

অবশেষে মুক্তি, ২৭ জনকে ফ্রান্সে রেখে ভারতে ফিরল আটক বিমান

Date:

Share post:

নিকারাগুয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে মানব পাচারের অভিযোগে এক বিমানকে আটক করে ফরাসি প্রশাসন। ওই চ্যার্টার্ড বিমানে থাকা ৩০৩ জন যাত্রীর মধ্যে অধিকাংশই ছিল ভারতীয়। রবিবার ফ্রান্সের আদলত বিমানটিকে মুক্তির নির্দেশ দিলে সোমবার দুপুরে ফ্রান্স থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি। মঙ্গলবার ভোর ৪ টের সময় মুম্বই বিমান বন্দরে নামল বিমানটি। তবে ৩০৩ জন যাত্রীর মধ্যে ফ্রান্সেই থেকে যান ২ শিশু সহ ২৭ জন।

গত শুক্রবার জ্বালানি ভরার জন্য প্যারিস থেকে ১৫০ কিলোমিটার দূরে শালোন-ভ্যাত্রি বিমানবন্দরে অবতরণ করেছিল বিমানটি। বিমানে যাত্রীদের মধ্যে ছিল ১১টি শিশু, যাদের কোনও অভিভাবক ছিল না। ফরাসি প্রশাসনের সন্দেহ হয় যে, পাচারের উদ্দেশেই তাদের নিকারাগুয়া নিয়ে যাওয়া হচ্ছে। তৎক্ষণাৎ বিমানটিকে আটক করার সিদ্ধান্ত নেওয়া হয়। আটকে পড়া যাত্রীদের জন্য বিমানবন্দর চত্বরেই থাকা-খাওয়ার বন্দোবস্ত করা হয়। সূত্রে মারফৎ জানা যায়, ওই বিমানে থাকা ভারতীয় যাত্রীরা সংযুক্ত আরব আমিরশাহিতে কাজ করতেন। তাঁরা নিকারাগুয়া হয়ে আমেরিকা বা কানাডায় যাওয়ার চেষ্টা করছিলেন। যে বিমানে তাঁরা চেপেছিলেন, সেটি ছিল রোমানিয়ার সংস্থা লিজেন্ড এয়ারলাইনসের। ঘটনায় অসন্তুষ্ট বিমান সংস্থাটিও। তাদের দাবি, ওই উড়ানে শুধুমাত্র যাতায়াতের ব্যবস্থা করেছিল তারা। মানব পাচার হচ্ছিল কি না, সেই বিষয়ে তাদের কিছু জানা নেই। যদিও বিমানটির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তদন্তকারীরা।

জানা গিয়েছে, এদিকে আদালত থেকে বিমানটিকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলে প্রথমে প্রথমে ফ্রান্সের স্থানীয় সময় সকাল ১০টায় বিমানটির ভারতের উদ্দেশে উড়ে যাওয়ার কথা থাকলেও দুপুর ৩টে নাগাদ বিমানটি ফ্রান্সের মাটি ছাড়ে। যাত্রীদের মধ্যে দুই শিশু-সহ মোট ২৭ জন ফ্রান্সেই থেকে যান। একটি সূত্র মারফত জানা গিয়েছে, নিরাপত্তার কারণে তাঁরা ফ্রান্সেই আশ্রয় চেয়েছেন। বাকি যাত্রীদের একাংশ নিকারাগুয়া যেতে চাইলেও তাঁদের ভারতে ফিরিয়ে আনা হয়।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...