Wednesday, June 24, 2026

শহরে বাড়ল কোভিড আক্রান্ত, এখনও নেই জেএনওয়ান

Date:

Share post:

উৎসবের মরশুম শুরু হতেই শহরে চোখ রাঙাচ্ছে কোভিড (COVID 19)। ফের ৫ কোভিড আক্রান্তের খোঁজ পাওয়া গেল কলকাতায়। আক্রান্তরা সবাই বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি। তবে কারো অবস্থাই আশঙ্কারজনক নয়। এর আগে আটজন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল। সব মিলিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৩। তবে এর আগে আক্রান্ত রোগীদের কারো শরীরেই নতুন সাব ভ্যারিয়েন্ট জেএন ওয়ানের (JN.1) সংক্রমণ পাওয়া যায়নি।

বড়দিনের আনন্দ মিটতেই সতর্ক হওয়ার পালা শুরু। মঙ্গলবারই রাজ্যে নতুন করে কোভিড আক্রান্ত ৫ জন। দুজন বেকবাগানের কাছে একটি বেসরকারি হাসপাতাল ও বাকি তিনজন ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। অন্যদিকে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য যে আটজনের নমুনা কল্যাণীতে (Kalyani) পাঠানো হয়েছিল তাদের শরীরে জেএন ওয়ান-এর উপস্থিতি পাওয়া যায়নি। মঙ্গলবার আক্রান্তদের নমুনাও পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...