Wednesday, June 24, 2026

দিল্লি যেন এখন ‘কুয়াশারও’ রাজধানী! বি.ঘ্নিত বিমান পরিষেবা

Date:

Share post:

ঘন কুয়াশার চাদরে ঢেকেছে দিল্লির আকাশ। বিঘ্নিত হচ্ছে বিমান পরিষেবা। সোমবারের পর মঙ্গলবারও বহু বিমানের পথ ঘুরিয়ে দেওয়া হয়। মোট ৩০টি উড়ান দেরিতে ছেড়েছে বলে জানিয়েছে দিল্লি বিমানবন্দর। একদিকে ঘন কুয়াশা অন্যদিকে বাতাসের গুণগত মান ৪৩৫ অর্থাৎ মারাত্মক খারাপ। সব মিলিয়ে জীবন ওষ্ঠাগত রাজধানীবাসীর। পাঞ্জাবের অমৃতসর এবং পাটিয়ালার দৃশ্যমানতা শূন্যে পৌঁছে গিয়েছিল। হরিয়ানার আম্বালাতেও দৃশ্যমানতা ছিল শূন্য। সকালে ঘন কুয়াশা এবং সারা দিন আকাশ ছিল মেঘলা। গাজিয়াবাদে দিল্লি-মেরঠ জাতীয় সড়কে দৃশ্যমানতা ছিল ২০০ থেকে ৩০০ মিটার। জাতীয় সড়কের বিভিন্ন এলাকায় কুয়াশার জন্য বিপদ সঙ্কেত চালু করা হয়।

ঘন কুয়াশার কারণে আজ ৫টি বিমানের দিক পরিবর্তন করা হয় এবং ৩০টি উড়ান দেরিতে ছাড়ে। দিল্লি বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত বহু বিমান রাজস্থানের জয়পুরে পাঠিয়ে দেওয়া হয়। এদিন ঘন কুয়াশার সঙ্গে ছিল ঠান্ডার দাপট। সকালের তাপমাত্রা নেমেছিল ৭ ডিগ্রি সেলসিয়াসে। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, পূর্ব উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের পশ্চিমাংশ এবং ওড়িশায় ঘন কুয়াশা দেখা যায়। মাঝারি কুয়াশা ছিল পশ্চিম উত্তরপ্রদেশে এবং স্বল্প কুয়াশা ছিল চণ্ডীগড়, বিহার, অন্ধ্রপ্রদেশ উপকূল এবং ত্রিপুরায়। সকাল সাড়ে ৫টার তথ্য অনুযায়ী, দিল্লি এবং সংলগ্ন এলাকায় দৃশ্যমানতা ৫০০ মিটার বা তারও কম ছিল। দিল্লির পালমে ১০০ মিটার এবং সফদরজং-এ দৃশ্যমানতা ছিল ২০০ মিটার।

আরও পড়ুন- কেমন আছেন ওস্তাদ রাশিদ খান? উদ্বিগ্ন অনুরাগীরা

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...