Wednesday, June 24, 2026

প্রেমিকার বাবাকে পিষে পুলিশ হেফাজতে গজু, কুতুবার ঠাঁই সরকারি হোমে

Date:

Share post:

পথের কাঁটা হয়ে উঠেছিলেন প্রেমিকার বাবা। বিবাহিতা প্রেমিকাকে ইলোপ করার সময় বাবা শেখ কুদ্দুস গাড়ির সামনে পথ আটকে দাঁড়ানোয় তাঁকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে প্রেমিক। সেই গুণধর প্রেমিক গাজু শেখকে গ্রেফতার করল পুলিশ (Police)। পাশাপাশি মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পরিবার। এমনিতেই  স্বামীকে হারিয়ে অথৈজলে পড়েছেন স্ত্রী। এখন চিন্তা মেয়ের ভবিষ্যৎ নিয়ে।

বীরভূমের (Birbhum) যজ্ঞনগর গ্রামে প্রেমে বাধা দেওয়ায় মেয়ের বাবাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে প্রেমিক গাজু শেখের বিরুদ্ধে। গজু ও কুতুবা খাতুন একে অপরের সঙ্গে সম্পর্কে ছিল। কিন্তু তাঁদের এই সম্পর্ক মানতে চাননি মেয়ের বাবা-মা। তাঁরা মেয়ের অন্য জায়গায় সম্বন্ধ করে বিয়ে দেন। বিয়ের সাতদিনের মাথায় প্রেমিকা বাপের বাড়ি ফিরলে তাঁকে নিয়ে পালানোর চেষ্টা করেন প্রেমিক। পেশায় গাড়ির চালক গজু একটি গাড়ি নিয়ে হাজির হন কুতুবার বাড়িতে। বিষয়টি দেখতে পেয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন কুতুবার বাবা। অভিযোগ, গাড়ি না থামিয়ে তাঁর উপর দিয়েই গাড়ি চালিয়ে পালিয়ে যায় যুগল।

অভিযোগ পেয়েই জেলা পুলিশ সুপার বোলপুর ও নানুর থানার পুলিশকে (Police) নিয়ে একটি স্পেশাল টিম গড়ে দেন। সমস্ত রাস্তায় চেক পোস্ট বসানো হয়। সেই সঙ্গে মোবাইলের টাওয়ার লোকেশন চলতে থাকে। ভোররাতে নতুনহাট ব্রিজ পেরিয়ে পালানোর সময় পুলিশ দুজনকে ধরে। গাজুকে মঙ্গলবার বোলপুর আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। কুতুবাকে পাঠানো হয়েছে সিউড়ি হোমে।

আরও পড়ুন: নারকেলডাঙার প্রতারণা মামলায় শিয়ালদহ আদালতে সলমনের প্রাক্তন নায়িকা জারিন খান

এদিকে, ঘটনার সময় শ্বশুরবাড়িতেই ছিলেন সদ্যবিবাহিত জামাই। তিনিও অভিমান করে নিজের বাড়ি ফিরে গিয়েছেন। এখন মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় সদ্য স্বামীহারা কুতুবার মা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...