Friday, April 3, 2026

Maldah: সোনার দোকানে ডাকাতির নেপথ্যে বিহার যোগ!

Date:

Share post:

সিনেমার কায়দায় সোনার দোকানে ডাকাতির নেপথ্যে স্পষ্ট হচ্ছে ভিনরাজ্যের যোগ। বড়দিনের সন্ধ্যায় মালদহ জেলার চাঁচলের ঢাকা জুয়েলার্সে (Dhaka Jewellers, Chanchol) ক্রেতা সেজে ২টি মোটর বাইকে করে এসে ৫ জন দুষ্কৃতী দোকানে প্রবেশ করেন বলে জানা যায়। একেবারে সিনেম্যাটিক কায়দায় মাত্র ৫ মিনিটে নিখুঁত অপারেশন শেষ করে গুলি চালাতে চালাতেই মোটরবাইক নিয়ে চম্পট! যাওয়ার সময় বন্দুক উঁচিয়ে শাসানি দেওয়ার অভিযোগও উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। কিন্তু প্রশ্ন উঠছে, তাঁরা পালিয়ে গেলেন কোথায়? পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট এলাকাবাসী। প্রাথমিক তদন্তে অনুমান সোনার দোকানে তান্ডব চালাবার পর বিহারের (Bihar) দিকে পালিয়ে গেছেন অভিযুক্তরা।

অন্যান্য দিনের তুলনায় বড়দিনের সন্ধ্যায় রাস্তায় ভিড় একটু বেশিই ছিল। সন্ধে ৬টা ৪৮ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার পুলিশ। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই সময়ের ছবি। পাঁচ দুষ্কৃতীর মধ্যে ২ জন বিহারের, ২ জন উত্তর দিনাজপুরের বলে ধারণা পুলিশের। পঞ্চম জন কোথাকার বাসিন্দা তা এখনও স্পষ্ট নয়। চাঁচলের একদিকে ইটাহার অন্যদিকে রায়গঞ্জ। ঘটনাস্থল থেকে কাটিহার জেলার সীমান্তবর্তী গ্রামে পৌঁছতে মাত্র এক ঘণ্টা সময় লাগে।যে পথে দুষ্কৃতীরা পালিয়েছে তাতে বিহারের দিকেই তাঁরা গেছেন বলে অনুমান পুলিশের।

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...