Thursday, June 25, 2026

ছেলের জন্মদিনে আবেগঘন পোস্ট শিখরের, মন কেড়েছে নেটিজেনদের

Date:

Share post:

ছেলের জন্মদিনে আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। শেষবার ছেলে জোরাওয়ারকে সামনাসামনি দেখেছেন ১ বছর আগে। শেষ তিন মাস সব জায়গা থেকে ব্লকড শিখর ধাওয়ান। ফলে ছেলের জন্মদিনে সরাসরি শুভেচ্ছাও জানাতে পারলেন না ভারতের তারকা ওপেনার। আর নিজের সোশ্যাল মিডিয়া আবেগঘন পোস্ট করলেন শিখর ধাওয়ান। জানালেন একবছর দেখা হয়ে গেল ছেলেকে সামনে দিয়ে দেখেননি তিনি।

এদিন ছেলের জন্মদিনে শিখর সোশ্যাল মিডিয়ায় লেখেন,” একবছর হয়ে গেল আমি তোমাকে সামনাসামনি দেখিনা। প্রায় তিন মাস আমি সব জায়গা থেকে ব্লকড। তাই আমি একই ছবি ব্যবহার করছি তোমার জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য। আমি তোমাকে সরাসরি যোগাযোগ করতে না পারলেও টেলিপ্যাথির মাধ্যমে যোগাযোগ করতে পারি। আমি তোমার জন্য অত্যন্ত গর্বিত আমি জানি তুমি খুব সুন্দর ভাবে বড় হয়ে উঠছ।”

 

View this post on Instagram

 

A post shared by Shikhar Dhawan (@shikhardofficial)

সম্প্রতি স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে শিখরের। বিচ্ছেদ হওয়ার পর থেকে ছেলে জোরাওয়ারের দেখা পাননি শিখর ধাওয়ান। ২৬ ডিসেম্বর জোরাওয়ারের জন্মদিন। আর তাই এদিন সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন তিনি।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে কি খেলবেন রোহিত? জানালেন স্বয়ং নিজেই

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...