Wednesday, June 3, 2026

টি-২০ বিশ্বকাপে কি খেলবেন রোহিত? জানালেন স্বয়ং নিজেই

Date:

Share post:

আগামী বছর টি-২০ বিশ্বকাপ। সেই প্রস্তুতি ইতিমধ্যেই অস্ট্রেলিয়া সিরিজ এবং দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। তবে এরই মধ‍্যে ভারতীয় সমর্থকদের মধ‍্যে একটা প্রশ্ন টি-২০ বিশ্বকাপে কি খেলবেন রোহিত শর্মা। কারণ রোহিতকে টি-২০ বিশ্বকাপে অধিনায়ক ভাবছে দল। খোদ বোর্ড সচিব জয় শাহ সেই ইঙ্গিত দিয়েছেন। কিন্তু রোহিত নিজে কি টি-২০ বিশ্বকাপে খেলতে ইচ্ছুক। সেই প্রশ্ন উঠেছে সমর্থকদের মধ‍্যে। আর এই নিয়ে উত্তর দিলেন হিটম‍্যান। বলা ভালো ধোঁয়াশা রাখলেন তিনি।

আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম‍্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল। তবে আগে সোমবার সাংবাদিক সম্মেলনে রোহিতকে এই নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, “পরের বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং টি-২০ বিশ্বকাপ রয়েছে। সেটা নিয়ে আপনি কী ভাবছেন?” এই রোহিত বলেন, “ক্রিকেট খেলার ইচ্ছা প্রত্যেকের মধ্যে একই রকম রয়েছে। প্রত্যেকের দেশের হয়ে নেমে ভাল ক্রিকেট খেলতে চায়। সুযোগ পেলেই সেটা কাজে লাগানোর তাগিদ প্রত্যেকের মধ্যে থাকে।” কিন্তু সেই সাংবাদিক আসল প্রশ্নের উত্তর পাচ্ছিলেন না। টি-২০ বিশ্বকাপ নিয়ে কোনও কথাই বলছিলেন না রোহিত। সেই উসখুসানি দেখে রোহিত হেসে ফেলেন। তারপর বলেন, “আপনি কী শুনতে চান আমার মুখ থেকে সেটা বুঝতে পারছি। কিন্তু এর জবাব খুব তাড়াতাড়ি পাবেন।” আর রোহিতের এই উত্তর শুনে বাকি সবাই হেসে ফেলেন। রোহিত নিজেও হাসতে থাকেন।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...