Sunday, June 14, 2026

ডায়লগবাজিই সার! বিজেপির ‘ইলেকশন ম্যানেজমেন্ট টিম’-এ ব্রাত্য ‘জাত গোখরো’ মিঠুন

Date:

Share post:

তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বদান্যতায় রাজ্যসভার সদস্য হয়েছিলেন। কিন্তু সেই কৃতজ্ঞতা ভুলে গেরুয়া শিবিরে নাম লিখিয়ে ২১-এর নির্বাচনে ভোট প্রচার বাংলায় এসে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছিলেন। নিজের সিনেমার বাছা-বাছা ডায়লগ বলে আসর জমাতে চেয়েছিলেন। কিন্তু আদপে তা কাজে আসেনি। এবার সেই জাত গোখরো মিঠুন চক্রবর্তীকেই (Mithun Chakrabarty) ব্রাত্য করল বিজেপি (BJP)। কলকাতায় এসেছেন অমিত শাহ-জেপি নাড্ডা। তাঁদের পৌরহিত্য চলছে লোকসভা ভোটের রূপরেখা নিয়ে আলোচনা। সেখানে ডাকা হয়নি মিঠুনকে। এখানেই শেষ নয়, নির্বাচন সামলাতে যে কমিটি গঠন হয়েছে তাতেও ঠাঁই হয়নি টিভি শো-এর ‘মহাগুরু’র।

এবারই প্রথম নয়। সম্প্রতি বঙ্গ বিজেপির কোর কমিটির কোনও বৈঠকেই মিঠুন ডাক পাননি বলে অভিযোগ। দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গে মিঠুনের সম্পর্কের দূরত্ব নিয়ে কানাঘুষো চলছে। অথচ এই মিঠুনকে দিয়েই তৃণমূলকে পরাস্ত করতে একুশের বিধানসভা ভোটের আগে বিভিন্ন জায়গায় ভোট প্রচার তাঁকে নিয়ে গিয়ে বক্তৃতা করিয়েছে বঙ্গ বিজেপি। সিনেমার সংলাপ আওড়েছেন মিঠুন (Mithun Chakrabarty)। বলেছেন, “আমি জাত গোখরো।“ একাধিক ‘হিট’ সংলাপ আওড়ে ভোটারদের চাঙ্গা করতে চেয়েছিলেন মিঠুন। কিন্তু বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবির পরেই জাত গোখরো-র সঙ্গে দূরত্ব তৈরি করে বঙ্গ বিজেপি। এবার লোকসভা ভোটকে পাখি চোখ করে নতুন নির্বাচনী কমিটি গঠন করল পদ্ম শিবির। আর সেখানে ঠাঁই হয়নি মিঠুনের। বঙ্গ বিজেপির তৎকাল নেতাদের চাপে কোণঠাসা দিলীপ ঘোষ ওই কমিটিতে জায়গা পেয়েছেন। এমনকী আরেক প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাও রয়েছেন কমিটিতে। কিন্তু জায়গা হয়নি মিঠুনের।


Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...