Sunday, June 14, 2026

২২ দিন পর ছুটি পেয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মদন মিত্র

Date:

Share post:

তিন সপ্তাহের বেশি সময় শারীরিক সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তার মাঝে কাঁধে অস্ত্রোপচারও হয়েছে কামারহাটির বিধায়কের। অবশেষে মঙ্গলবার হাসপাতাল থেকে ছুটি পেলেন মদন মিত্র। এদিন দুপুরে হাসপাতাল থেকে ট্রলিতে করে বাইরে নিয়ে আসা হয় তৃণমূলের বর্ষীয়ান বিধায়ককে। সেখান থেকে গাড়িতে সোজা ভবানীপুরের বাড়িতে যান মদন মিত্র।

এদিকে ছুটি পেলেও শারীরিকভাবে এখনও বেশ দুর্বল মদন মিত্র। শাল মুড়ি দিয়ে বাইরে আনা হয় তাঁকে। বাড়ি যাওয়ার পথে খুব আস্তে বলতে শোনা গেল “ভাল নেই।” চিকিৎসকরা জানিয়েছেন, মদন মিত্রের অস্ত্রোপচার সফল হলেও এখন বেশ কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাঁকে। মেনে চলতে হবে চিকিৎসকদের পরামর্শ ও বেঁধে দেওয়া ডায়েট।

উল্লেখ্য, চলতি মাসের ৪ ডিসেম্বর রাতে শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএমের হাসপাতালে ভর্তি করা হয় মদনকে। ক্রমে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। আইসিইউ-তে থাকাকালীনই তাঁর প্রবল শ্বাসকষ্ট ও খিঁচুনি শুরু হয়। সে সময়েই খিঁচুনির কারণে বেডের পাশে যে রেলিং থাকে, তাতে বিধায়কের বাঁ হাতে আঘাত লাগে এবং তাঁর বাঁ কাঁধের একটি হাড় ভেঙে যায়। সেই জায়গায় গত ১৩ ডিসেম্বর মদনের অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। তাঁর বাঁ কাঁধে টাইটেনিয়াম প্লেট বসানো হয়েছে। অস্ত্রোপচারের পরেও বেশ কিছুদিন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর অবশেষে ছুটি পেয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মদন মিত্র।

Related articles

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...