Friday, April 3, 2026

বড়দিনের মহানগরীতে ভিড়ের টক্কর! জনসুনামিতে ভাসল তিলোত্তমা

Date:

Share post:

ক্রিসমাসের আনন্দে (Christmas celebration) নয়া রেকর্ড গড়ল কলকাতা (Kolkata)। শনিবার, রবিবার এবং কাঙ্খিত সোমবারের পার্কস্ট্রিট বুঝিয়ে দিল কেন কলকাতা ভালবাসা, উন্মাদনা আর প্যাশনের শহর। মুখ্যমন্ত্রী (CM) ক্রিসমাস কার্নিভাল উদ্বোধন করে দেওয়ার পরের দিন থেকেই পায়ে পায়ে মানুষের লক্ষ্য ছিল অ্যালেন পার্ক। জনজোয়ার থেকে জনসমুদ্র হতে খুব বেশি সময় লাগেনি। মাঝে তো ভিড় এতটাই বেড়ে গিয়েছিল, যে তা সামাল দিতে বন্ধ করে দেওয়া হয়েছিল পার্ক স্ট্রিটের রাস্তা। বিকেল ৫টা ৫০ মিনিট নাগাদ বন্ধ করে দেওয়া হয়েছিল পার্ক স্ট্রিটের রাস্তায় যান চলাচল। প্রায় তিন ঘণ্টা বন্ধ রাখার পর, ফের রাত ৮টা ২৫ মিনিট নাগাদ রাস্তা খুলে দেওয়া হয় গাড়ি চলাচলের জন্য। তবে ২৫ ডিসেম্বর গোটা শহর জুড়েই প্রায় একই ছবি। চিড়িয়াখানা (Alipur Zoological Garden) থেকে ইকোপার্ক (Eco Park), কে কাকে টেক্কা দেবে সেই নিয়েই চলল তুলনা।ট্রেন-বাস-ট্যাক্সি-মেট্রো কিংবা প্রাইভেট গাড়ি করে স্যান্টার লাল টুপি পরা সব বয়সিদের হাতেই এক টুকরো কেক আর মোবাইলে সেলফি তোলার হিড়িক। বড়দের ভিড়ে পা মেলালো ছোটরাও, কেউ চিড়িয়াখানার হাতি-বাঘ-সিংহ দেখে উৎফুল্ল তো কারও পছন্দ নিকোপার্কের (Nicco Park ) জয় রাইড।

শীতের গন্তব্যের ডালি নিয়ে এদিন কলকাতা সব কটা দর্শনীয় স্থানেই চড়ল ভিড়ের পারদ। সাধারণত সোমবার ইকোপার্ক বা ভারতীয় জাদুঘর (Indian Museum ) বন্ধ থাকলেও এদিন ছিল ব্যতিক্রম। সায়েন্স সিটিতে (Science City) বেড়েছে গতবার ২২ হাজার ৫০০ জন মানুষ ভিড় করেছিলেন কিন্তু গতকাল প্রায় ২৫ হাজার ৪০০ মানুষের ভিড় হয়েছে সেখানে। জাদুঘর ও আলিপুর জেল মিউজিয়ামে গড়ে প্রায় ৭ হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন। চিড়িয়াখানা, ইকো পার্কে আগের বছরের থেকে এবছরের ভিড় একটু কম। বড়দিনে ইকো পার্কে ভিড় জমিয়ে ছিলেন ৫৭ হাজার ৬০৩ জন। আলিপুরের পশু উদ্যানে প্রায় ৮৭ হাজার ৩৭৩ মানুষের ভিড় হয়েছিল এবছর।

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...