Saturday, June 20, 2026

মোদি হটানোর ডাক দিয়ে অফিস পাড়ায় পোস্টার, নেপথ্যে কারা!

Date:

Share post:

দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। কোমর বাঁধছে ডান-বাম সব রাজনৈতিক দল। কয়েকটি জায়গায় প্রার্থীর নাম ছাড়া দেওয়াল লিখনও শুরু হয়েছে। তার মধ্যেই অফিসপাড়ায় পোস্টার ঘিরে চাঞ্চল্য। সেখানে কোনও রাজনৈতিক দল নয়, একটি সংগঠনের তরফে কেন্দ্র থেকে মোদি সরকারকে হটানোর ডাক দিয়ে পোস্টার (Poster) পড়েছে। যা দেখে অনেকেই বলছে ভোটের আগে ‘বন্ধু’ পেল বাংলার শাসকদল।

কিন্তু কেন শুধু তৃণমূল বন্ধু পেল বলা হচ্ছে?
কারণ পোস্টারে (Poster) বাংলার শাসকদলের বিরুদ্ধে কোনও কথা নেই। শুধু, “মোদি হটাও, দেশ বাঁচাওয়ের বার্তা”। সর্বত্র বিজেপিকে (BJP) হারানোর ডাক দেওয়া হয়েছে। কিন্তু তৃণমূলের (TMC) বিরুদ্ধে কোনও কথা লেখা হয়নি।

কারা দিল পোস্টার?
নাম রয়েছে ‘ভারত জোড়ো অভিযান (পশ্চিমবঙ্গ)’-এর। এই পোস্টার পড়েছে প্রধানত ডালহাউসি চত্বরে। কারণে, সারা বাংলা থেকেই মানুষজনের যাতায়াত ওই অঞ্চলে।

কারা রয়েছেন এই সংগঠনের পিছনে?
যোগেন্দ্র যাদব, যিনি বিভিন্ন গণআন্দোলন সংগঠিত করেন তিনিই এই মূল নেতা। আগে তিনি আম আদমি পার্টির নেতা ছিলেন। সূত্রের খবর, অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বনিবনা না হওয়ার কারণেই তিনি দল ছাড়েন। ২০১৬-তে তিনি তৈরি করেন স্বরাজ পার্টি। তবে, তাঁর দল রাজনৈতিক ক্ষেত্রে তেমন প্রভাব ফেলতে পারেনি। গত কয়েক বছরে নরেন্দ্র মোদীর বিরোধী বিভিন্ন আন্দোলনে মুখ হিসেবে সামনে এসেছেন যোগেন্দ্র। গত বছর শেষ থেকে শুরু হওয়া রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’-তেও ছিলেন তিনি। নিজের দলের ব্যাজ পরেই হাঁটেন তিনি। এ বছর ফেব্রুয়ারিতে ‘ভারত জোড়ো অভিযান‘ মঞ্চটির ঘোষণা করেছিলেন যোগেন্দ্র। তাদেরই পশ্চিমবঙ্গ শাখার তরফে এই পোস্টার। শাখার অন্যতম আহ্বায়ক কল্যাণ সেনগুপ্তর কথায়, তাঁরা সভাসমিতি করে বিজেপির বিরুদ্ধে জনমত গড়ে তুলছেন। এই কাজ এখনই থামছে না। লোকসভা ভোটের পরেও এটা চলবে। অন্তত ২০৩০ সাল পর্যন্ত এটা চালিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়েছে। বিজেপি মতো সাম্প্রদায়িক দলের প্রভাব নির্মূল করতে অন্তত ২০৩০ সাল পর্যন্ত সময় লাগবে বলে মনে করছেন কল্যাণ। বিজেপিকে হটাতে সব বিরোধী রাজনৈতিকদলগুলির একজোট হওয়ার পক্ষেই মত এই সংগঠনের। তবে, রাজনৈতিকভাবে তারা কারও সঙ্গে গাঁটছড়া বাঁধবেন কি না তা এখনও স্পষ্ট নয়।

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...