Friday, February 27, 2026

গঙ্গাসাগরে VVIP-দের প্রবেশ নিয়ে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

খুব প্রয়োজন ছাড়া পাইলট নিয়ে VVIP-দের প্রবেশ করতে দেওয়া যাবে না। গঙ্গাসাগর মেলা নিয়ে বৈঠক স্পষ্ট নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার নবান্নের (Nabanna) বৈঠকে ভিআইপিদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “খুব প্রয়োজন ছাড়া পাইলট নিয়ে ভিআইপিদের প্রবেশ করতে দেওয়া যাবে না। কারণ এত ভিড়ে মধ্য যদি ভিআইপিরা যায়, তাহলে সমস্যা হয়ে যাবে। এত মানুষের মধ্যে পাইলট নিয়ে যাওয়ায় সমস্যা হয়।“

গঙ্গাসাগর মেলা ঘিরে সারাদেশ থেকে কপিলমুণির আশ্রমে আসেন পুণ্যার্থীরা। তাঁদের জন্য সুবন্দোবস্ত করতে তৎপর মুখ্যমন্ত্রী। সেখানে ভিভিআইপি-রা যদি পাইলটকার নিয়ে যাতায়াত করেন তাহলে সাধারণ মানুষের অসুবিধা হবে। এই কথা মাথা রেখেই মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এই নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, বাইরে থেকে আগত ভিআইপিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বার্তা, “বাইরের রাজ্যর ভিআইপিরা আসলে তাঁদেরও বলতে হবে, যে সাধারণ মানুষ হিসেবে যান তাতে সমস্যা নেই, কিন্তু পাইলট নিয়ে গেলে সেখানে সমস্যা হয়ে যাবে। আসতে যে কেউ পারেন।“

মুখ্যমন্ত্রী বলেন, “গঙ্গাসাগর মেলা আমাদের গর্ব। পৃথিবীর সব থেকে বড় মেলা। ৪০ লক্ষ মানুষ আসে। ১ ঘণ্টা আগে চিড়িয়াখানা-এর সামনে থেকে এলাম। দেখলাম খুব ভিড়। কলকাতা পুলিশ কিছু মাইক্রোফোন ব্যবহার করছে। ট্রাফিককে আরও ভাল করে দেখতে হবে। পুণ্যার্থীদের জন্য ২ হাজার ২৫০ সরকারি বাস, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ ব্যবহার করা হবে৷ এ ছাড়াও রেলকে অনুরোধ করব, মেলা চলাকালীন বেশি করে ট্রেন চালাতে। সেই সময়ে যাতে কোনও ট্রেন ক্যানসেল না হয়, সেটা দেখতে হবে। কারণ, এই সময় ট্রেন ক্যানসেল হলে সারা পৃথিবীর কাছে একটা খারাপ মেসেজ যায়৷’

আর পড়ুন: মারাঠি অভিনেত্রীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ইন্ডিয়ান আইডল খ্যাত আশিস

প্রতিবারের মতো এবারও যাঁরা মেলা আসবেন, তাঁদের স্বাস্থ্য পরিষেবার বিষয়টিতেও বরাবরের মতো গুরুত্ব দিয়েছেন মমতা। তিনি বলেন, “গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীদের জন্য থাকছে জলের ৬০ লাখ পাউচ।“ মেলায় গিয়ে দুর্ঘটনায় কারও মৃত্যু হলে ৫ লক্ষ টাকার বিমার সুবিধা পাবে পরিবার।

spot_img

Related articles

প্রয়াত ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বাবা

বিশ্বকাপের মাঝেই পিতৃ বিয়োগ ক্রিকেটার রিঙ্কু সিংয়ের (Rinku Singh)। চতুর্থ পর্যায়ের লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন খচান্দ্র সিং (Khachandra...

স্বপ্নের বিয়ে: উদয়পুরের ডেস্টিনেশনে বিয়ের পরে আবেগঘন পোস্ট বিজয়-রশ্মিকার

কখনও হৈ হৈ করে হাসছেন। কখনও সেই হাসির মধ্যেই চোখ ভরে যাচ্ছে জলে। সঙ্গী সাথীদের খুনসুটি দেখে মনে...

উন্নয়নের ভূয়সী প্রশংসা:  কলকাতা পুরসভার ইফতারে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সর্বধর্মের সমন্বয়

বাংলার সংস্কৃতিতে যে সহনশীলতা ও ধর্মীয় সহিষ্ণুতার ঐতিহ্য ছিল, তা বাইরের শত্রুরা নষ্ট করার চেষ্টা করলেও তাতে যে...

চিপকে স্বস্তির জয়, ইডেনেই ‘কোয়ার্টার ফাইনাল’ সূর্যদের

টি-টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) সেমিফাইনালের আশা জিইয়ে রাখল ভারত(India)। বৃহস্পতিবার চেন্নাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭২ রানে জয় পেলে ভারত(India)...