Friday, March 13, 2026

জয়েন্ট পরীক্ষার আগেই ছাত্রী-ট্রা.ন্সজেন্ডারদের সুখবর শোনাল রাজ্য! বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE) আগেই পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের (West Bengal Govt)। আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন (Registration)। তবে চলতি বছর রেজিস্ট্রেশনের জন্য কত টাকা ধার্য করা হয়েছে, সেই তালিকা প্রকাশ করা হল। মহিলা ও ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীদের জন্য ছাড়ের ঘোষণা করল রাজ্য শিক্ষা দফতর। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) এক্স হ্যান্ডেলে এই রেজিস্ট্রেশন ফি-এর বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যা সন্তানদের পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছেন। উল্লেখ্য, আগে জেনারেল বা সাধারণ ক্যাটাগরির জন্য রেজিস্ট্রেশন ফি ছিল ৫০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির পরীক্ষার্থীদের জন্য ছিল ৪০০। এবারও জেনারেল ও সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে ওই একই রেজিস্ট্রেশন ফি আছে। তবে নতুন ক্যাটাগরি যুক্ত করা হয়েছে, মহিলা ও ট্রানসজেন্ডার পড়ুয়াদের জন্য। তাঁদের রেজিস্ট্রেশন ফি দিতে হবে ৩০০ টাকা।

এদিকে আগামী বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে জয়েন্টের রেজিস্ট্রেশন। পুরো প্রক্রিয়া অনলাইনেই করতে হবে বলে জানা গিয়েছে। ২০২৪ সালে ২৮ এপ্রিল হতে পারে পরীক্ষা।

 

 

 

 

spot_img

Related articles

উন্নয়নের খতিয়ান দিতে গিয়েও ‘না’! চেয়েও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেল না তৃণমূল

রাজ্যের আদিবাসী ও জনজাতি উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের ‘রিপোর্ট কার্ড’ পেশ করতে চেয়েও রাষ্ট্রপতির দেখা পেলেন না তৃণমূল সাংসদেরা।...

বিধানসভা ভোটে নজিরবিহীন নজরদারি: কয়েক গুণ বাড়ছে পর্যবেক্ষক, থাকছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। রাজ্যের প্রতিটি বুথে স্বচ্ছতা বজায়...

বাংলার জনজাতি উন্নয়নকে উপেক্ষা করে কেন আক্রমণ? রাষ্ট্রপতির কাছেই উত্তর চায় তৃণমূল 

গত তিন দশকের বাম আমলের অচলাবস্থা কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলার আদিবাসী ও অনগ্রসর জনজাতিদের উন্নয়ন আজ এক...

“বার অ্যাসোসিয়েশন কি মানুষের স্বার্থে মামলা লড়ে?” হাইকোর্টে প্রশ্ন তুলে বিরোধীদের নিশানা কল্যাণের

দীর্ঘ ১১ মাসের আইনি লড়াই ও টানাপড়েন শেষে এসএলএসটি নিয়োগ সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানি শেষ হল কলকাতা...