Tuesday, June 9, 2026

কলকাতায় বাড়ছে কোভিড! আরও ৪ জনের দেহে মিলল সংক্রমণ

Date:

Share post:

কোভিডের নয়া ভ্যারিয়েন্ট ঘিরে আতঙ্ক বাড়ছে। গত সপ্তাহে কলকাতায় পর পর দু’দিন ৮ কোভিড রোগীর সন্ধান মিলেছিল। যদিও জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট অনুযায়ী কোনও নমুনাতেই জেএন.১ পাওয়া যায়নি। কিন্তু উদ্বেগ কমছে না চিকিৎসকদের। নতুন করে আরও চার জনের দেহে এই ভাইরাসের উপস্থিতির খোঁজ পাওয়া গিয়েছে বলে খবর। ওই চার জনই শহরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে একজন ৭২ বছরের বৃদ্ধাও রয়েছেন।

চিকিৎসকরা বলছেন কোভিড এই মুহূর্তে ততটা শক্তিশালী না হলেও অন্তত ২-৩ দিনের জ্বর – সর্দি- কাশির সমস্যা সকলের থাকছে। কিন্তু শিশু এবং বয়স্কদের হাসপাতালে ভর্তির প্রয়োজনীয়তা থাকছে। ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ৩ জন আক্রান্তের খোঁজ মিলেছে। প্রত্যেকেই আইসিইউতে চিকিৎসাধীন। যদিও হাসপাতাল সূত্রে খবর যে কোভিড নয়, অন্য রোগের কারণে আইসিইউতে রাখা হয়েছে তিন রোগীকে। চিকিৎসা চলাকালীন তাঁদের দেহে Covid 19-এর উপস্থিতি জানা যায়। প্রত্যেকেই সিনিয়র সিটিজেন। এআইআইএমএস প্রাক্তন ডিরেক্টর ও সিনিয়র পালমোনোলজিস্ট রণদীপ গুলেরিয়া বলছেন কোভিডের এই JN.1 প্রজাতিটি আরও অনেক বেশি সংক্রামক৷ এটি দ্রুত ছড়িয়ে পড়ছে৷ এটি ক্রমে প্রধান ভ্যারিয়্যান্ট হয়ে দাঁড়াচ্ছে৷ উপসর্গ হিসাবে দেখা দিচ্ছে জ্বর, ঠান্ডা লাগা, গলা ব্যাথা, নাক দিয়ে জ্বল পড়া ও গা ব্যাথা৷ ওমিক্রন ভাইরাসের একটি প্রজাতি হল জেএন ওয়ান৷ ইতিমধ্যে উত্তরপ্রদেশ, কর্ণাটক ও মিজোরামের মতো একাধিক রাজ্যে একাধিক সতর্কতা জারি করা হয়েছে৷ দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে কোভিড আক্রান্তদের বাড়িতে ৭ দিনের আইসোলেশনে থাকা বাধ্যতামূলক করল কর্নাটক সরকার (Karnataka)। মঙ্গলবারই এই নির্দেশ জারি করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ৫২৯ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। ৬৩ জনের শরীরে নতুন ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে।

Related articles

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...