Sunday, April 12, 2026

বিদেশে গিয়ে নিজেদের ল্যাপটপ- পাসপোর্ট খোয়ালেন ভারতীয় প্লেয়াররা!

Date:

Share post:

স্পেনে (Spain) ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন ভারতীয় প্লেয়াররা। তিন তিনবার ডাকাতি হল খেলোয়াড়দের ঘরে। সহযোগিতার বদলে উল্টে ভারতীয় ভারতীয় খেলোয়াড়দের (Indian Chess player)ঘাড়েই দোষ চাপিয়েছে দায়িত্বপ্রাপ্ত পুলিশ বলেই অভিযোগ। স্পেনে সানওয়ে সিটজেস দাবা প্রতিযোগিতায় (Sunway Sitges Chess Tournament in Spain)খেলতে গিয়েছেন ভারতের ছয় দাবাড়ু। আর সেখানে গিয়েই খোয়া গেল ল্যাপটপ- পাসপোর্ট।

প্রায় ৭০ জনেরও বেশি ভারতীয় দাবাড়ু এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। গ্র্যান্ডমাস্টার সঙ্কল্প গুপ্তা, আন্তর্জাতিক মাস্টার দুষ্মন্ত শর্মা, মহিলা গ্র্যান্ডমাস্টার সৃজা শেষাদ্রী, মৌনিকা অক্ষয়, অর্পিতা মুখোপাধ্যায় এবং বিশ্ব শাহ রয়েছেন এই তালিকায়। অভিযোগ সঙ্কল্প এবং দুষ্মন্তের খেলা চলাকালীন তাদের ঘরে ডাকাতি হয়। এটাতেই সতর্ক হয়নি দায়িত্বে থাকা নিরাপত্তার আধিকারিকরা। দ্বিতীয় ঘটনাটি ঘটে যখন খেলোয়াড়েরা রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন। এরপর খেলোয়াড়েরা যখন ঘুমোচ্ছিলেন তখন তৃতীয়বার ডাকাতি হয়। গ্র্যান্ড মাস্টার সঙ্কল্প জানান, ল্যাপটপ, চার্জার এবং ইয়ারপড খোয়া গেছে। দুষ্মন্তের পাসপোর্ট চুরি যাওয়ায় বাধ্য হয়ে তাঁকে প্রতিযোগিতা থেকে নাম তুঙ্কেনিতে হয়েছে। কিন্তু আয়োজকরা এই দায় নিতে অস্বীকার করেছেন। উল্টে প্লেয়ারদের উদাসীনতার কারণেই এই ঘটনা ঘটেছে বলে মত তাঁদের।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...