Saturday, April 4, 2026

বেলগাছিয়ায় মেট্রো স্টেশনে আ.ত্মহত্যার চেষ্টা বৃদ্ধের! আরপিএফ কর্মীর তৎপরতায় বাঁচল প্রাণ

Date:

Share post:

বেলগাছিয়া (Belgachia) মেট্রো স্টেশনে (Metro Station) আত্মহত্যার (Suicide) চেষ্টা এক বৃদ্ধের। বয়স ৭৩ বছর। বুধবার ট্রেন প্ল্যাটফর্মের কাছাকাছি আসতেই বৃদ্ধ লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু সেই মুহূর্তে তাঁকে প্রাণে বাঁচলেন এক কর্তব্যরত আরপিএফ। সপ্তাহের কর্মব্যস্ত দিনে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

বুধবার সকালে বেলগাছিয়া মেট্রো স্টেশনে এক বৃদ্ধের আত্মহত্যার চেষ্টার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটে বেলগাছিয়া মেট্রো স্টেশনের দমদমের দিকে যাওয়ার প্রান্তে। ডাউন লাইনের পাশের প্ল্যাটফর্মে। সেখান থেকেই ওই বৃদ্ধকে উদ্ধার করে এনে স্টেশন ম্যানেজারের অফিসে বসান ওই আরপিএফ কর্মী। ততক্ষণে তাঁকে ঘিরে ভিড় জমান মেট্রোর কর্মীরা। তবে মেট্রো কর্তৃপক্ষের প্রশ্নের মুখে বৃদ্ধ স্বীকার করে নেন আত্মহত্যা করতে গিয়েছিলেন তিনি। পারিবারিক অশান্তি সহ্য করতে না পেরেই সিদ্ধান্ত নিয়েছিলেন নিজেকে শেষ করে দেওয়ার। তিনি ভাবতে পারেননি কেউ তাঁকে বাঁচাতে আসবেন।

বৃদ্ধের কথা শোনার পরই মেট্রোর তরফে যোগাযোগ করা হয় তাঁর পরিবারের সঙ্গে। পরে পৌনে ৮টা নাগাদ বিষয়টি জানানো হয় উল্টোডাঙ্গা থানায়। ৮টা ৪০ মিনিট নাগাদ তাঁকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...