Tuesday, June 23, 2026

বছর শেষের আগে ফের ইডির হা.না! নিয়োগ মামলার তদন্তে শহরের একাধিক প্রান্তে জোর তল্লাশি

Date:

Share post:

নতুন বছর (New Year) আসতে আর মাত্র কিছুসময় বাকি। তার আগেই ফের একবার নিয়োগ মামলার তদন্তে নেমে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) আধিকারিকরা। বৃহস্পতিবার সাতসকালে বড়বাজার এলাকার একটি অফিস ও ইএম বাইপাসের ধারে একটি আবাসন,আলিপুর সহ মোট ১০ জায়গায় হানা দেয় ইডির দুই দল। জানা গিয়েছে, বড়বাজারে নেতাজি সুভাষ রোডের উপর একটি অফিসে হানা দেন ইডি আধিকারিকরা। নিয়োগ মামলার তদন্তে এই তল্লাশি অভিযান বলে জানানো হয়েছে। ইতিমধ্যে গোটা অফিসটি ঘিরে ফেলেছেন সিআরপিএফ জওয়ানরা(CRPF Jawan)। রাজেশ দোশী নামে এক চার্টার্ড অ্যাকাউন্টের অফিসে হানা দিয়েছেন কর্তারা।

সূত্রের খবর, এ দিন নিয়োগ মামলার তদন্তেই মূলত ক্যানিং স্ট্রিটের এই সংস্থার অফিসে হানা দিয়েছেন গোয়েন্দারা। তবে এত সকালে আসায় বাইরে থেকে বন্ধ ছিল সংস্থার গেট। তাই চাবি আসার অপেক্ষায় রয়েছেন গোয়েন্দারা। মূলত, এই অফিসে থাকা নথিপত্রগুলিই ঘেঁটে দেখবেন তাঁরা।

অন্যদিকে এদিন সকালে বেঙ্গল কেমিক্যালস বাসস্টপের কাছে মণিকলা আবাসনের ১৬ ও ১৮ তলায় দু’জন ব্যবসায়ীর ফ্ল্যাটেও তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। সেখানেও নানা কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে।

 

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...