Wednesday, June 24, 2026

ইডির চার্জশিটে নাম প্রিয়াঙ্কার! লোকসভা নির্বাচনের আগে চ.রম অ.স্বস্তিতে হাত শিবির

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে বড়সড় অস্বস্তিতে কংগ্রেস (Congress) নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। এবার আর্থিক প্রতারণা মামলায় ইডির (Enforcement Directorate) চার্জশিটে (Charge sheet) নাম উঠে এল সোনিয়া কন্যার। এই প্রথমবার আর্থিক প্রতারণা মামলার চার্জশিটে নাম উঠে এল প্রিয়াঙ্কার। তবে শুধু প্রিয়াঙ্কাই নন, দিনদুয়েক আগেই স্বামী রবার্ট বঢরার নামও ইডির চার্জশিটে উঠে আসে। এবার বাদ পড়লেন না প্রিয়াঙ্কাও। সূত্রের খবর, হরিয়ানার ফরিদাবাদে একটি কৃষিজমি কেনা-বেচা নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর তাতেই নাম জড়িয়েছে প্রিয়াঙ্কার। তবে প্রিয়াঙ্কার নাম চার্জশিটে উঠে আসতেই চরম ক্ষুব্ধ হাত শিবির। পুরোটাই ‘রাজনৈতিক প্রতিহিংসা’-র কারণে করা হচ্ছে বলে অভিযোগ কংগ্রেসের। লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে বিরোধীদের উপর লাগাতার আক্রমণ চালাচ্ছে বিজেপি।

ইডির দাবি, ২০০৬ সালে দিল্লির এক রিয়েল এস্টেট এজেন্টের থেকে হরিয়ানায় ৪০ একরের তিনটি কৃষিজমি কিনেছিলেন প্রিয়াঙ্কা ও তাঁর স্বামী রবার্ট বঢরা। ২০১০ সালে সেই রিয়েল এস্টেট এজেন্টের কাছেই ওই জমি বিক্রি করে দেন তাঁরা। এই জমি কেনা-বেচা ঘিরেই বেআইনি আর্থিক লেনদেন হয়েছে বলে ইডির দাবি। তবে জমি কেনাবেচা কেলেঙ্কারিতে প্রিয়াঙ্কা, রবার্টের পাশাপাশি ইডির চার্জশিটে নাম উঠে এসেছে কুখ্যাত মিডলম্যান সঞ্জয় ভাণ্ডারী এবং প্রবাসী ব্যবসায়ী সিসি থাম্পিরও। বর্তমানে পলাতক সঞ্জয়।

তবে প্রিয়াঙ্কার বিরুদ্ধে অভিযোগ, দিল্লির এক রিয়েল এস্টেট সংস্থার মাধ্যমে তিনি হরিয়ানায় বহু জমি বেআইনিভাবে কিনেছেন। শুধু তাই নয়, একাধিক প্রতারণা মামলায় অভিযুক্ত প্রবাসী ব্যবসায়ী সিসি থাম্পির সঙ্গেও নাকি গভীর সম্পর্ক রয়েছে প্রিয়াঙ্কা গান্ধী এবং রবার্ট বঢরার। উল্লেখ্য, মঙ্গলবারই ইডি তার চার্জশিটে প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরার নামও উল্লেখ করে। তবে সূত্রের খবর, ইডির চার্জশিটে অভিযুক্তদের তালিকায় প্রিয়াঙ্কা গান্ধীর নাম নেই। তবুও প্রিয়াঙ্কাকে ইডির জেরার মুখোমুখি হতে হবে।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...