Tuesday, March 31, 2026

ক্যানসারের সঙ্গে কঠিন লড়াইয়ের কথা প্রকাশ্যে আনলেন শর্মিলা

Date:

Share post:

মারণ রোগে আক্রান্ত ‘কাশ্মীর কি কলি গার্ল’। কিন্তু বঙ্গতনয়া দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গেছেন এত বছর ধরে। এই প্রথম ক্যানসারে আক্রান্ত হওয়ার যন্ত্রণার কথা প্রকাশ্যে আনলেন শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)। কর্কট রোগের কারণে বেশ কিছু সিনেমা হাতছাড়া হয়েছে বর্ষীয়ান অভিনেত্রীর। সেই দুঃসময়ের কথা মুখ ফুটে বললেন পতৌদি পরিবারের কর্ত্রী। করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ ছেলে সইফ আলি খানের (Saif Ali Khan) সঙ্গে উপস্থিত হয়েছিলেন বলিউডের ‘স্বপ্নো কি রানি’। লুকিয়ে রাখা কষ্ট সেখানেই ধরা পড়ল।

কিছুদিন আগেই বাংলার সুপারস্টার ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে এক আলাপচারিতায় নিজের পরিবার এমনই বৌমা করিনার সঙ্গে কেমিস্ট্রির কথাও প্রকাশ্যে এনেছিলেন। কিন্তু নিজের মারণ রোগ নিয়ে এই প্রথম ক্যামেরার সামনে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে দেখা গেল তাঁকে। অনুষ্ঠানের সঞ্চালক করণ জোহর জানান, ‘রকি অউর রানি’ সিনেমাতে শাবানা আজমির চরিত্রটার জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয় শর্মিলাকে। তবে সেই সময়ে শারীরিক অসুস্থতার কারণে উনি হ্যাঁ বলতে পারেননি। এরপরই শর্মিলা জানান, ওইসময়ে অতিমারীর চরম পর্যায় চলছিল। তখনও কোভিডের ভ্যাকসিন না আসায় ক্যানসার আক্রান্ত হিসেবে ঝুঁকি নেওয়ার অপশন ছিল না তাঁর কাছে। তাই আলিয়ার ঠাকুমার ভূমিকায় অভিনয় করা সম্ভব হয়নি। তবে এই প্রথমবার প্রকাশ্যে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানালেন শর্মিলা ঠাকুর।

Related articles

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...