Thursday, June 18, 2026

জানুয়ারির প্রথমেই নিয়োগ মামলার অগ্রগতি নিয়ে রিপোর্ট পেশ করতে পারে সিবিআই

Date:

Share post:

নিয়োগ মামলায় কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিক নিয়োগকাণ্ডে ফের সক্রিয় সিবিআই।গত বছর সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।সেই ঘটনায় তদন্ত নেমে একের পর এক হেভিওয়েট নেতা, আধিকারিকদের গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে তদন্তের অগ্রগতি নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।দ্রুত এই মামলার নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। সেই নির্দেশ অনুযায়ী কলকাতা হাই কোর্ট বিশেষ বেঞ্চও তৈরি করে দেয়।

জানা গিয়েছে, অবশেষে তদন্তের শেষ পর্যায়ে এসে পড়েছে সিবিআই। এপর নেপথ্যে কারা তা নিয়ে প্রশ্ন তুলেছে খোদ আদালত।সেই প্রশ্নের উত্তরে দুটি আলাদা খসড়া তালিকা প্রস্তুত করে ফেলেছে সিবিআই। আর সেই তালিকায় এবার সামনে আসার সম্ভাবনা আরও এক প্রভাবশালীর নাম।জানা গিয়েছে, সিবিআই-এর দুটি তালিকার মধ্যে একটি তালিকায় মূল কারিগরদের নাম থাকছে এবং অন্য তালিকায় এজেন্ট ও সংযোগকারীদের নাম থাকছে।

এজেন্টদের তালিকায় যাদের নাম রয়েছে তাদের অনেকের নাম এর আগেও আদালতে জানিয়েছে সিবিআই।নতুন তালিকায় আর কাদের নাম থাকবে তা নিয়েই জল্পনা শুরু হয়েছে।আসলে নিয়োগ মামলায় তদন্তের অগ্রগতি রিপোর্ট দেখতে চেয়েছেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।সেই নির্দেশ মেনে জানুয়ারির প্রথম সপ্তাহে রিপোর্ট পেশ করতে পারে সিবিআই।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...