Wednesday, June 24, 2026

কর্মীকে আক্রমণ করল রোবট! প্রশ্নের মুখে মাস্কের টেসলা

Date:

Share post:

মানুষের তৈরি রোবট এবার মানুষকেই পাল্টা আক্রমণ করল! এলন মাস্কের (Elon Musk)প্রখ্যাত গাড়ি প্রস্তুতকারক সংস্থা টেসলার টেক্সাসের (TESLA in Texas) কারখানায় এমন বিচিত্র কাণ্ড ঘটেছে বলে খবর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টেক্সাসের কারখানায় সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতেন আক্রান্ত কর্মী। নতুন অ্যালুমিনিয়াম পাত কেটে তা নতুন গাড়িতে ব্যবহার করার কাজ করতেন তিনি। দুর্ঘটনার দিন দুটি রোবটকে নিশ্চল করে রাখা হলেও, একটি রোবট আংশিক ভাবে কার্যকর ছিল। আর সেখান থেকেই এই বিপত্তি।

টেসলার কর্মীরা বলছেন, কাজে সাহায্য করতে দরকার ছিল রোবটের। কিন্তু সেই যে এরকম বিপদ ঘটাবে সেটা কল্পনা করা যায়নি। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, আক্রান্ত কর্মীকে কাজে বাধা দিচ্ছিল ‘অভিযুক্ত’ রোবটটি। তার পরেও ওই কর্মী কাজ চালিয়ে যাওয়ায় নিজের কৃত্রিম নখ বার করে ওই কর্মীর পিঠে এবং হাতে আঁচড় কেটে দেয় রোবটটি। প্রচণ্ড রক্তপাত হয় আক্রান্তের, তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। যদিও সম্প্রতি প্রকাশিত ওই সংস্থার একটি রিপোর্টে ঘটনাটিকে প্রায় তিন বছর আগের বলে দাবি করা হয়েছে। সরাসরি এই নিয়ে কোনও মন্তব্য করেনি TESLA কর্তৃপক্ষ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...