Saturday, April 4, 2026

বাংলায় বিজেপিকে রুখতে পারে তৃণমূল, দেশে লড়বে I.N.D.I.A. : মমতা

Date:

Share post:

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। দিল্লি থেকে মোদি সরকারকে হটাতে ইতিমধ্যেই জোট গড়েছে বিরোধীরা। সেই বিরোধী I.N.D.I.A. জোটে আসন সমঝোতা এখনও হয়নি। কী হবে রফা? তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা। তার মধ্যেই বৃহস্পতিবার দেগঙ্গায় তৃণমূলের কর্মিসভা থেকে ইঙ্গিত দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এদিন মমতা (Mamata Banerjee) বলেন, “এই জোট সারাভারতে থাকবে। বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে৷ বাংলা সারা ভারতকে পথ দেখাবে৷ বিজেপি আর সিপিএমকে ভোট নয়।” এর আগেও তৃণমূলের (TMC) তরফ থেকে বলা হয়, বিজেপি রুখতে পারে একমাত্র তৃণমূল। সদ্য সমাপ্ত ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিপর্যয় এই দাবিই প্রমাণ করল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলায় গেরুয়া শিবিরকে পরাস্ত করতে পারে শাসকদল।

লোকসভা ভোটে বাংলায় জোট হবে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশায় প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব। তৃণমূলের তরফ থেকেও স্পষ্ট কোনও বার্তা মেলেনি।  তবে তৃণমূল সভানেত্রী বরাবরই বলে এসেছেন, যে রাজ্যে যে বিজেপি বিরোধীদল ক্ষমতায় আছে সংশ্লিষ্ট রাজ্যে তাদের হাতেই জোটের নিয়ন্ত্রণ থাকবে। বাংলায় যেহেতু তৃণমূল ক্ষমতায় রয়েছে তাই এখানেও জোট হলে সে ক্ষেত্রে তৃণমূলের হাতেই নিয়ন্ত্রণ থাকে, সে বিষয়ই ইঙ্গিত রয়েছে। কংগ্রেসের দাদাগিরি নিয়ে এর আগে সরব হয়েছেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। তাঁদের আসন না ছাড়াতেই মধ্যপ্রদেশ কংগ্রেসের হাতছাড়া বলে অভিযোগ করেছেন তিনি। এই পরিস্থিতি দিল্লিতে I.N.D.I.A. জোটে চতুর্থ বৈঠকে আসন রফা নিয়ে আসোচনা হতে পারে বলে খবর থাকলেও তা হয়নি। তৃণমূল-সহ কয়েকটি দল ৩১ ডিসেম্বরের মধ্যএই এটি সেরে ফেলার কথা বলে।

 

তবে ইন্ডিয়া জোটে বামপন্থী দলগুলি থাকলেও, এ রাজ্যে তাদেরর সঙ্গে তৃণমূল জোট হবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ এ দিনে বিজেপি ও সিপিএমকে এক সারিতে এনে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো৷

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...