Saturday, April 4, 2026

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নরেন্দ্রপুরে উড়ে গেল আস্ত বাড়ি

Date:

Share post:

আচমকা বিকট আওয়াজ। তীব্র বিস্ফোরণে উড়ে গেল একটি আস্ত বাড়ি। যার প্রভাব পড়ল আশেপাশে বাড়িগুলিতেও। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘিরে তুমুল আতঙ্ক ছড়াল দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন।

নরেন্দ্রপুর থানা এলাকার জগদীশপোতা এলাকা আচমকাই তীব্র শব্দে কেঁপে ওঠে। দেখা যায়, টিনের চালের একটি বাড়ি বিস্ফোরণে উড়ে গিয়েছে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে টুকরো টুকরো অংশ। পাশের বেশ কয়েকটি বাড়ির জানলার কাঁচও ফেটে যায়। তবে ফাঁকা বাড়িতে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। কীভাবে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটল, তদন্তে নেমেছে পুলিশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...