Sunday, April 26, 2026

কংগ্রেসের ‘ভারত ন্যায় যাত্রা’ নিয়ে প্রস্তুতি তুঙ্গে, ৮৫ জেলা পেরোবেন রাহুল

Date:

Share post:

এবার ১৪ জানুয়ারি থেকে শুরু হবে রাহুল গান্ধীর ‘ভারত ন্যায় যাত্রা’। আর তারই রুট চূড়ান্ত করার জন্য আগামী ৪ জানুয়ারি বৈঠক ডেকেছে কংগ্রেস হাইকমান্ড।এই কর্মসূচির রুট, লোগো চূড়ান্ত করতেই এই বৈঠক হতে চলেছে বলে কংগ্রেস সূত্রে জানানো হয়েছে।রাহুল গান্ধীর নেতৃত্বে ৬৭ দিনের এই যাত্রা ১৪ টি রাজ্যের মধ্য দিয়ে হবে। সেই অনুযায়ী কংগ্রেসের ১৪ জন রাজ্য সভাপতি এবং দলের সংসদীয় নেতাদের নিয়ে এই বৈঠক হতে চলেছে আগামি ৪ জানুয়ারি। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, একই দিনে ‘ভারত ন্যায় যাত্রা’-র লোগোও প্রকাশ করা হবে।তবে যাত্রার রুট ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৮ জানুয়ারি।এই যাত্রার থিম সং প্রকাশিত হবে ১২ জানুয়ারি। যাত্রা শুরুর দুদিন আগে।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এবারের যাত্রা ভারতজোড়ো যাত্রার মতো পুরো পথ পায়ে হেঁটে নয় বরং কয়েক কিলোমিটার হেঁটে বাকি যাত্রা বাসে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রাপথে বিভিন্ন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন রাহুল গান্ধী। মনিপুর থেকে মুম্বাই, ভারতের পূর্ব থেকে পশ্চিমে মোট ৮৫ টি জেলার মধ্য দিয়ে যেতে সময় লাগবে মোট ৬৭দিন।

প্রায় এক বছর আগে, রাহুল গান্ধী কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত পায়ে হেঁটে ‘ভারত জোড়ো যাত্রা’ সম্পন্ন করেছিলেন। ১৩৬ দিনে তিনি পাড়ি দিয়েছিলেন ৪ হাজার কিলোমিটারের বেশি পথ । ভারত জোড়ো যাত্রার-ই দ্বিতীয় ভাগ এই ভারত ন্যায় যাত্রা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ২০২৪ এ লোকসভা ভোটের আগে দ্বিতীয়বারের এই যাত্রা মণিপুর আবেগে শান দিয়েই রাহুল গান্ধী শুরু করবেন উত্তর-পূর্বের রাজ্য থেকে।

Related articles

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...

জঙ্গি হামলার আশঙ্কা: বাংলাদেশে জারি ‘রেড এলার্ট’!

নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট (Red Alert) জারি করল বাংলাদেশ সরকার (Bangladesh Govt.)। সরকারের তরফ থেকে...

বকেয়া টাকা চাওয়ার ‘শাস্তি’! দিল্লিতে যুবকের হাত কাটলো আততায়ীরা

পাওনা টাকা ফেরত চাওয়াই কাল হলো ৩২ বছর বয়সী এক যুবকের (Delhi Crime)। ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকা একালায়...