Friday, June 26, 2026

৮ মিনিটের বাথরুম ব্রেক, কর্মরত মহিলাকে ‘SICK LEAVE’ নেওয়ার ‘আদেশ’ বসের!

Date:

Share post:

ঘন্টার পর ঘন্টা কাজ করে চলা কর্মচারী বাথরুমে যাওয়ার জন্য ৮ মিনিটের ব্রেক নিতেই তাঁকে কড়া ভাষায় ‘SICK LEAVE’ নেওয়ার আদেশ দিলেন বস! ভাবতে অবাক লাগলেও দেশের রাজধানীর বুকে ঘটেছে এমন অবাক করা কাণ্ড। ঘটনার কথা প্রকাশ্যে আপনি সোশ্যাল মিডিয়ায় নিন্দার সরব হয়েছেন নেটিজেনরা।

সমাজমাধ্যমে Reddit ইউজার ওই মহিলা তাঁর সঙ্গে ঘটা গোটা ঘটনার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন , তিনি বাড়ি থেকে কাজ করছিলেন। এমার্জেন্সি জনিত কারণে বাথরুমে যেতে হয় তাঁকে। ফিরে আসতে না আসতেই তাঁর কাছে বসের ভয়েস মেইল আসে। সেখানে তাকে বলা হয়, হয় তাকে এই মুহূর্তে কাজে যোগ দিতে হবে বা অসুস্থ অবস্থায় ফোন ধরতে হবে তা না হলে SICK LEAVE বা পিটিও (Paid Time off) নিতে হবে। তিনি বলেন একটা সংক্ষিপ্ত বিরতি নেওয়ার কারণে তাঁর বসের এই কদর্য সিদ্ধান্তকে কখনই সমর্থন করা যায়। তিনি বলেন সাধারণত সুপারভাইজারদের মৌখিক অপমান থেকে শুরু করে বিজ্ঞপ্তি ছাড়াই সময়সূচি পরিবর্তন সংক্রান্ত একাধিক ঝামেলার প্রত্যেক দিন সহ্য করতে হয়। ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় জানান যে তিনি প্রায়ই বিরতি নেন না, নিজের কাজ করে চলেন। নির্ধারিত সময় বাইরে গিয়েও তিনি কাজ করেন। অথচ প্রাপ্য সম্মান বা মাইনে কোনটাই তাঁরা পান না।এমনকি “ম্যাকডোনাল্ডসে কর্মরতদের থেকে কম মাইনে পাই” বলেও অভিযোগ করেছেন ওই মহিলা।

Related articles

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...