Saturday, June 20, 2026

মা ও স্ত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে মণিপুরি গায়ককে অপহরণ

Date:

Share post:

মণিপুরে শান্তি নেই। এবার পরিবারের সদস্যদের মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণ করা হল মণিপুরের জনপ্রিয় গায়ক আখু চিংগাংবামকে। ইম্ফল পূর্বের অধীন খুরাইয়ের বাসিন্দা চিংগাংবাম। তাঁর অপহরণের ঘটনায় স্বাভাবিকভাবেই তপ্ত মণিপুরের রাজ্য রাজনীতি। গায়ককে উদ্ধার করতে তৎপর হয়ে উঠেছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি এই ঘটনার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে আশঙ্কা করছেন চিংগাংবাম ভক্তরা।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার পরিবারের সদস্যদের সামনে থেকেই অপহরণ করা হয় আখুকে। তাঁর স্ত্রী ও মায়ের মাথায় বন্দুক ঠেকিয়ে দুষ্কৃতীরা তুলে নিয়ে যায় ওই গায়ককে। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত গায়কের পরিবারের সদস্যরা। আখু হলেন ফোক-রক মিউজিক ব্যান্ড, ইম্ফল টকিজ অ্যান্ড দ্য হাউলারস-এর প্রতিষ্ঠাতা-গীতিকার। নিজের গানে মণিপুরে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (AFPSA) এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন তিনি। এছাড়াও, আদিবাসী সংস্কৃতিকে ধ্বংস করার প্রচেষ্টার বিরুদ্ধে অস্ত্র হিসেবে উঠে এসেছে আখুর গান। নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) বিরুদ্ধে নিজের গানে প্রতিবাদ জানিয়েছেন এই শিল্পী।

দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করার পর থাই ভার্সিটিতে কসমোলজিতে পোস্ট-ডক্টরাল করেন আনু। তাঁর সঙ্গীত প্রতিবাদের অস্ত্র হিসেবে উঠে এসেছে বারবার। দান্তেওয়াড়ায়, কাশ্মীরি, মণিপুরি বা আদিবাসীদের প্রতি কীভাবে অবিচার করা হয়েছে তা নিয়ে একের পর এক জনপ্রিয় গান রচনা করেছেন ও গেয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই এহেন শিল্পীর অপহরণের পিছনে রাজনৈতিক চক্রান্ত দেখছে আখু চিংগাংবাম ভক্তরা।

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...