Wednesday, June 24, 2026

আকাশ ছেড়ে ব্রিজে আটকালো বিমান! বিরল কাণ্ডে ব্যতিব্যস্ত বিহার

Date:

Share post:

জাহাজ জলে ভাসে, বিমান আকাশে ওড়ে। আর বাকি যান সবই স্থলভাগে বিচরণ করে। কিন্তু হঠাৎ করে আকাশের বিমান যদি ব্রিজে (Plane stuck under bridge in Bihar) আটকে যায় তাহলে তো বিস্ময় প্রকাশ করতে হয় বৈকি। এমন কাণ্ডই ঘটেছে বিহারের মোতিহারি এলাকায় (Motihari, Bihar)। দৈনন্দিন যানজটে ভরা ব্যস্ত রাস্তায় আচমকা জায়গা জুড়ে দাঁড়িয়ে পড়ল বিমান। রীতিমতো হতবাক পথযাত্রীরা। ব্যস্ত রাস্তায় অন্যান্য যানবাহনের মাঝে বেমানান সেতুর নিচে আটকে পড়া বিমান দেখতে তাই উপচে পড়েছিল ভিড়। সূত্রের খবর অনেক কসরৎ করে বিমানটিকে রাস্তা থেকে সরানো গেছে।

ব্রিজের নিচে বিমান আটকে পড়ায় এর বিভিন্ন অংশ ভেঙে গেছে।ট্রাক চালক এবং স্থানীয় বাসিন্দাদের সাহায্যে দীর্ঘ প্রচেষ্টার পর বিমানটিকে রাস্তার উপর থেকে সরানো হয়। কিন্তু এমন কাণ্ড ঘটল কী করে? তাহলে কি প্লেন দুর্ঘটনার ফলে বিমানটি ব্রিজের নিচে আটকে গেছিল? আজ্ঞে না। আসলে ওই বিমানটিকে সড়কপথে মুম্বই থেকে আসামে নিয়ে যাওয়া হচ্ছিল। একটি ট্রাকের লম্বা পাটাতনের উপর বিমানটি রাখা হয়েছিল। মোতিহারির পিপরাকোঠি ব্রিজের নিচে দিয়ে যাওয়ার সময় বিমানটি আটকে যায়। তারপরই হুলুস্থল কাণ্ড!

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...